এবার প্রিয়াঙ্কা ও বিরাটের সঙ্গে ওয়াইল্ড লাইফ সফরে যেতে চান বিয়ার গ্রিলস

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই রণবীর ছিল তাঁর সঙ্গী, এবার তিনি দেশীগার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে নিতে চান তাঁর সঙ্গে ‘ম্যান বনাম ওয়াইল্ড’ (MAN VS WILD) এ। হ্যাঁ, সম্প্রতি, প্রিয়াঙ্কা (PRIYANKA CHOPRA)র সঙ্গে ওয়াইল্ড ভ্রমনে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন ব্রিটিশ দুঃসাহসিক, লেখক, টেলিভিশন উপস্থাপক এবং ব্যবসায়ী বিয়ার গ্রিলস (Bear Grylls)। যিনি কিনা তাঁর টেলিভিশন সিরিজ “ম্যান বনাম ওয়াইল্ড” এর জন্য ব্যাপকভাবে পরিচিত গোটা বিশ্বে। এমনকি বেশ কয়েকটি মরুভূমিতে মনুষ্যের বেঁচে থাকার কর্মকাণ্ডও খুঁজে বের করে শিরোনামে এসেছেন বিয়ার গ্রিলস।

কিছুদিন আগেই তাঁর এই সিরিজে অংশগ্রহণ করেছিলেন বি-টাউনের হটম্যান রনবীর সিংহ। এছাড়াও ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রজনীকান্ত, বি-টাউন অভিনেতা অক্ষয় কুমার, অজয় ​​দেবগন-সহ একাধিক বিশ্বব্যাপী ভারতীয় আইকনদের সঙ্গে আউটিং সেরে ফেলেছেন। এবার তিনি বিশ্বব্যাপী সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরবর্তী সফরে যেতে চান বলে ইচ্ছে প্রকাশ করলেন।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি কথোপকথনে, বিয়ার গ্রিলস বলেছেন যে, তিনি প্রিয়াঙ্কাকে নিয়ে একবার অ্যাডভেঞ্চারে চান। পাশাপাশি তিনি আরও বলেন, “প্রিয়াঙ্কা চোপড়া শুনলে অবিশ্বাস্য হবে যে, আমি তাঁর স্বামীকে নিয়েও একবার ভ্রমণে গিয়েছিলাম। তিনি একজন দুর্দান্ত মানুষ ছিলেন। তাঁর গল্পও আমার খুব ভালো লেগেছে।” এছাড়াও যে সমস্ত ভারতীয় আইকনদের সঙ্গে অ্যাডভেঞ্চার করতে চান, তারও একটি দীর্ঘ ইচ্ছার তালিকা প্রকাশ করেছিলেন বিয়ার গ্রিলস। তিনি জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গেও ওয়াইল্ড সফর করতে চান। এমনকি তিনি জোর দিয়ে বলেছেন, “বিরাটের সঙ্গে সাহসিক কাজ করে সত্যই আশ্চর্যজনক হবে।” সম্প্রতি, গ্রিলসকে নেটফ্লিক্সের ইন্টারেক্টিভ শো, রণবীর বনাম ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস-এ বলিউড হার্টথ্রব রণবীর সিং-এর সঙ্গে দেখা গিয়েছিল। আর দেশী সেলিব্রিটিদের সঙ্গে ভারতে কাটানো তাঁর কিছু সময়ের কথা স্মরণ করে গ্রিলস বলেছেন, ভারতীয় সুপারস্টাররা সবাই দারুণ হৃদয়ের মানুষ।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার