দেখা মিলবে কিনা সন্দেহ, তবুও জন্মদিনে শারুখের মন্নতে বিশ্বজোড়া ভক্তের ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬০ বছরে পা দিয়েছেন বলিউডের বাদশা। তাঁর জন্মদিন ঘিরে স্বাভাবিক ভাবেই শনিবার রাত থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। কিং খানের জন্মদিনে তাঁকে একটি বার দেখার জন্য প্রতিবছর ভিড় জমান ভক্তরা। শাহরুখ খানের মুম্বইয়ের বিখ্যাত বাসভবন, মন্নতের বাইরে এই সমাগম বিশ্বব্যাপী উদযাপনের চেয়ে কম কিছু নয়। মান্নাতের বাইরে হাজার হাজার ভক্ত সুপারস্টারের ৬০তম জন্মদিন উদযাপন করতে জড়ো হয়েছিলেন। শুধু ভারতীয় নয় বিদেশের বহু মানুষ যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে।

জাপান, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল, ইন্দোনেশিয়া এবং কলকাতা সহ ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বান্দ্রার সমুদ্র তীরে জড়ো হয়েছেন। কেউ প্ল্যাকার্ড ধরে, তাঁর নাম উচ্চারণ করছেন তো কেউ আবার বাদশার ব্লকবাস্টার সিনেমার গান গেয়েছেন। সবচেয়ে হৃদয়গ্রাহী মুহূর্তগুলির মধ্যে একটি ছিল যুক্তরাজ্যের এক মা-মেয়ের জুটি। তাঁরা গর্বের সঙ্গে নিজেদের শাহরুখের আজীবন ভক্ত বলে উল্লেক্ষ করেন। বলেন, “আমরা ১২ বছর ধরে শাহরুখের বড় ভক্ত। আমি একজন শিল্পী, এবং তিনি আমাকে চেনেন। তিনি বেশ কয়েকবার আমার কথা উল্লেখ করেছেন। আমি তাঁর সাথে তিনবার দেখা করেছি।” এই মন্তব্যের পরেই মা-মেয়ে জুটি সুপারস্টারের আইকনিক সংলাপ বলেন, “ডন কো পাকরনা মুশকিল হি নাহি, নামুমকিন হ্যায়”। অনেককে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-এর তুঝে দেখা তো ইয়ে জানা সনম গান করে আনন্দ করতেও দেখা গিয়েছে।

কিং খানের জন্মদিনের এই উৎসাহ কেবল ইউরোপেই সীমাবদ্ধ ছিল না। জাপানের ভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশাল পোস্টার এবং হাতে তৈরি ব্যানার সামনে রেখে। একজন ভক্তের কথায়, “আমরা জাপান থেকে এসেছি শুধুমাত্র মান্নাতে অন্যান্য ভক্তদের সঙ্গে কিং খানের জন্মদিন উদযাপন করার জন্য।” দুবাই থেকে আসা শাহরুখের ভক্তরা বলেন, “আমরা দুবাই থেকে এসেছি শুধুমাত্র শাহরুখ খান এবং তার জন্মদিন উদযাপন করতে। আমরা তাকে ভালোবাসি এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা করি।”

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল