চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিশোর কুমারের জন্মবার্ষিকীতে গায়ককে ফুল, মালা দিয়ে শ্রদ্ধা গোটা টলিউডের

নিজস্ব প্রতিনিধি: কিশোর কুমার, এই নামটির সঙ্গে আট থেকে অষ্টাদশী সবাই পরিচিত। কিশোর কুমার আমাদের প্রতিটি বাঙালির কাছে একটি ইমোশন। তাঁর নাম দেশের ইতিহাসে স্বণাক্ষরে লেখা থাকবে আজীবন। সঙ্গীত মহলের এক অনন্য ঐতিহাসিক সৃষ্টিকারী নাম হল কিশোর কুমার। ভারতীয় ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান অনস্বীকার্য। মানুষটিই আমাদের কাছে এখন আর নেই, কিন্তু তাঁর ভরপুর স্মৃতি এখনও সবার মননে মননে। তাঁর গানগুলি শুনতে শুনতে আমাদের বড় হওয়া। শাস্ত্রীয় সংগীতের যথাযথ তালিম না থাকা সত্ত্বেও সুরের আকাশে খুব তাড়াতাড়িই উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়ে ছিলেন কিংবদন্তী। প্রেমের হোক বা বিরহের সব গানই তাঁর কন্ঠে অসাধারণভাবে ফুটে উঠত। যেখানে বাদ পড়ত না পার্টির গানও। সবেতেই কিশোর কুমার(Kishore Kumar) ছিলেন অনবদ্য। তাইতো তাঁর শিল্পের মাধ্যমে তিনি তিন দশক পরেও আমাদের মধ্যে বেঁচে রয়েছেন। তবে গানের পাশাপাশি অভিনয়েও তাঁর অসামান্য অবদান রয়েছে।

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা

এছাড়াও তাঁর ব্যক্তিগত জীবনও বারবার উঠে এসেছে চর্চার মূল কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগেই কিশোর কুমারের বিবাহিত জীবন নিয়ে চর্চায় উঠে এসেছিল।

রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি, লীনা চন্দ্রভরকর- চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে শুধুমাত্র বৈবাহিক জীবন নয়, আদতে তিনি ছিলেন একজন রঙিন চরিত্রের মানুষ।

পেশাদারি জীবনের কিছু কথা

এছাড়াও তাঁর পেশাদারি জীবন নিয়েও রয়েছে একাধিক মজার মজার গল্প। হাফ পেমেন্ট পেয়ে ছবিতে হাফ মেকআপ করা শ্যুটিং করা, আবার কখনও নিজের বাড়ির বাইরে লিখে রাখা ‘কিশোর হইতে সাবধান’ ইত্যাদি একাধিক গল্প রয়েছে তাঁকে ঘিরে।

গায়ককে শ্রদ্ধার্ঘ্য টলিপাড়ার

ইতিমধ্যেই টালিগঞ্জ মেট্রোতে গায়ককে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন একাধিক টলি তারকারা।সেখানে গায়কের ছবিতে মালা পড়িয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন একাধিক টলি তারকারা। যেখানে উপস্থিত ছিলেন, অভিনেতা রুদ্রনীল।

কিশোরের বায়োপিক নিয়ে তরজা

শোনা যাচ্ছে, কিশোরের একেকটি একেকটি মজার মজার গল্প নিয়ে খুব শীঘ্রই কিশোরের বায়োপিক তৈরি হচ্ছে। তা নিয়ে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে অনেকের মধ্যে। কিন্তু কবে তৈরি হবে এই বায়োপিক, কাকেই বা দেখা যাবে কিশোর কুমারের চরিত্রে, তা নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। তবে কিশোর পুত্র অমিত কুমারের কথায়, কিন্তু কে, বা কারা এই বায়োপিক তৈরি করছেন তা তিনি জানেন না। তবে তাঁর পারিবারিক উদ্যোগেই তৈরি হবে এই বায়োপিক, সেটা নিশ্চিত। প্রসঙ্গত, প্রথমে এই বায়োপিক তৈরি করার কথা ছিল পরিচালক অনুরাগ বসুর। আর সেই ছবিতে কিশোর কুমারের চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। তার পরে সুজিত সরকারের নামও শোনা গিয়েছিল। কিন্তু আপাতত দুই পরিচালকই এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছে। তাই কে বা কারা এই বায়োপিক করবেন তা জানা নেই।

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ