চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সদ্যোজাতকে ‘আলোর বাহক’ হওয়ার বার্তা পরীর

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার মা হয়েছেন বাংলাদেশের সবচেয়ে চর্চিত অভিনেত্রী পরীমণি। বৃহস্পতিবার সকালে নিজের সঙ্গে সদ্যোজাতের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করলেন পরীমণি। এদিন সদ্যোজাতর ছবি শেয়ার করার সঙ্গে তাকে এক বিশেষ বার্তা দেন পরী। ক্যাপশনে নিজের সন্তানকে এই পৃথিবীর আলোর বাহক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। এরপর থেকে তার ওই পোস্টে উপচে পড়েছে শুভেচ্ছা। 

বলে রাখা ভালো ১৭ দিন আগেই নিজের মা হওয়ার সুখবর দিয়েছেন পরী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন এর আগে ২৮ অগাস্ট মা হবেন তিনি। কিন্তু তার ১৭ দিন আগেই সন্তানের জন্ম দেন তিনি। ঢাকার এক হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। পরীমণির মা হওয়ার খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন পরিচালক রায়হান জুয়েল।

উল্লেখ্য গত বছরের অক্টোবরে পরীমণির মা হতে চলার খবর প্রকাশ্যে আসে। এরপরই শরিফুল রাজের সঙ্গে বিয়ে সেরে ফেলেন পরী। তবে সেই বিয়ের খবর খুব একটা প্রকাশ্যে আসেনি। জানুয়ারিতে ফের  সামাজিক ভাবে বিয়ে সারেন পরী ও রাজ। সেই বিয়ের পর পরী জানিয়েছিলেন যে, আগের বিয়েতে তাঁদের সেইভাবে ছবি ওঠেনি। তাই একপ্রকার নতুন করে বিয়ে করতেই বিয়ে করছেন তাঁরা। পরীর বনানির বাড়িতেই বসেছিল সেই বিয়ের আসর। আর বিয়ের পর থেকে সুখের সংসার তাঁদের। এবার সেই সংসারে নতুন অতিথি এল। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ