দিল্লির রাস্তায় প্রকাশ্যে শরীরচর্চা করছেন রাঘব-পরিণতি, সামনে এল সৌন্দর্যের গোপন রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : ফিটনেস নিয়ে বরাবরই চর্চায় থাকেন পরিণতি ও রাঘব চাড্ডা। তাঁদের সৌন্দর্যের রহস্য নিয়ে নেটপাড়ায় কম বিতর্ক হয় না। ভালবেসে দিল্লিতে ঘটা করে বাগদান সেরেছিলেন তাঁরা। রাঘবের জীবনে মিলেমিশে একাকার হয়েছে রাজনীতি ও পরিণীতি। ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদা চর্চায় থাকে দম্পত্তি যুগল। ফের দিল্লির রাস্তায় প্রকাশ্যে শরীরচর্চা করতে দেখা গেল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও স্বামী রাঘব চাড্ডাকে। তাঁদের সেই ছবি-ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। দুজনের পরনে কালো পোশাক। চোখে রয়েছে রোদচশমা। দিল্লির রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন দুজনে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে সাইকেল চালাচ্ছেন রাঘব-পরিণীতি। ফিটনেস নিয়ে যে তাঁরা খুব বেশি মনোযোগী তা বোঝাই যাচ্ছে। আর এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে একের পর এক কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন অনুরাগী লিখেছেন, ‘আমার প্রিয় দম্পত্তি, কারোর নজর না লেগে যায়’। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘সাইকেলিং আমার খুব প্রিয়, দুজনকে একসঙ্গে দেখে মন ভরে গেল’…।

রাঘব-পরিণীতির বিয়ের পর প্রেমটা যেন সাম্প্রতিক সময়ে হঠাৎ বেশি করেই সামনে এসেছে। যদিও রাঘব ও পরিণীতি একে অপরকে চিনতেন বহুবছর ধরে। সেকথা হয়ত অনেকেরই জানা। পরিণীতি এবং রাঘব লন্ডনে একসঙ্গে পড়াশোনা করতেন। তাঁরা দীর্ঘদিনের বন্ধু। শোনা যায়, ইংল্যান্ডে একসঙ্গে পড়ার সময় থেকেই তাঁদের আলাপ। লন্ডনে একসঙ্গে পড়াশোনা করলেও রাঘব ও পরিণীতি প্রথমে শুধুই বন্ধু ছিলেন। পরে সেই বন্ধুত্ব প্রেমের দিকে এগিয়ে যায়। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পরিণীতি ও রাঘবের প্রেমের শুরু গত বছর ফিল্ম ‘চামকিলা’র সেটে শুরু হয়েছিল। এরপর সোজা বিয়ের পিড়িতে। ২০২৩ সালের সেপ্টেম্বরে মালাবদল করেন রাঘব-পরিণীতি।

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘উনি দেশ স্বাধীন করেছে কোথাও প্রমাণ নেই’, দমছেন না, ফের নেতাজিকে নিয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে