‘বনবিবি’ হলেন পার্নো

পার্নো মিত্র, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তিনি অংশ নিয়েছেন। রূপোলি পর্দায় ফের আসতে চলেছে তাঁর নতুন ছবি 'বনবিবি'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পার্নো মিত্র, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তিনি অংশ নিয়েছেন। তবে রাজনীতিকে পাশে রেখে সমানভাবে অভিনয় চালিয়ে যাওয়াতেও তিনি বদ্ধপরিকর। রূপোলি পর্দায় ফের আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘বনবিবি’। রাজদীপ ঘোষের পরিচালনায় এই ছবিতে ফের দেখা যাবে পার্নোকে। সুন্দরবনের প্রেক্ষাপটে  তৈরি হচ্ছে এই ছবি। ছবিতে এক বিধবা মহিলার চরিত্রে অভিনয় করছেন পার্নো। ছবিতে তিনি ‘বাঘ বিধবা’। যার স্বামীকে বাঘে খেয়েছে। এই ছবিতে পার্নোর চরিত্রের নাম রেশম। রেশম থেকে সে হয়ে ওঠে ‘বনবিবি’।  পার্নোর মতে তাঁর মতই এই চরিত্রটিও নারীবাদে বিশ্বাসী। 

এই ছবিতে রেশম একজন গাইড। সমাজের চোখ রাঙানীকে উপেক্ষা করে একজন অল্প বয়সী বিধবা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজের শর্তে জীবন চালায় রেশম। সঙ্গে গ্রামের ছোট ছোট শিশুদের শিক্ষিত করে তোলার দায়িত্বও কাঁধে নেয় রেশম।  ছবিতে রয়েছেন মুম্বই খ্যাত বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। ছবিতে যার নাম জাহাঙ্গীর। তাঁর বিরুদ্ধেই চলবে রেশমের জীবনযুদ্ধে বেছে থাকার লড়াই। এছাড়াও এই ছবিতে রয়েছেন বিশেষ দুটি চরিত্রে সোহিনী সরকার,  রুপাঞ্জনা মিত্র। রয়েছে এক ঝাঁক নতুন মুখ।  কলকাতা থেকে সামান্য দূরেও সুন্দরবনে এই ছবির শুটিং হবে। 

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার