চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিপ টিপ বরষা পানিতে ইস্মার্ট জোড়ির মঞ্চে আগুন লাগালেন পিহু-ঋষি

নিজস্ব প্রতিনিধিঃ স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’এর মঞ্চে একের পর এক চমক দেখছি আমরা সকলে। দর্শকদের জন্য নিত্যনতুন মজার মজার বিষয় নিয়ে নতুন পর্বে দর্শকের মন জয় করছেন সেলেব জুটিরা।  ইস্মার্ট জোড়ির মঞ্চে এবার আর এক স্পেশ্যাল জুটি। মন ফাগুনের ঋষি আর পিহু আসছে বিশেষ পর্বে তাঁদের বিশেষ পারফর্ম্যান্স দেখাতে।

রিল ভার্সেস রিয়াল জুটির মজাদার পর্বেই এবার তাঁদের পারফর্ম্যান্স দেখতে চলেছেন দর্শক। শো-এর সঞ্চালক জিৎ তাঁদের নাম ঘোষণা করার পরেই মঞ্চে এসে আগুন ধরায় পিহু আর ঋষি অর্থাৎ শন ও সৃজলা। ফ্লোর কাঁপিয়েছেন নাচে। কিন্তু নাচ শুরু করার কিছুক্ষণের মধ্যেই জিৎ তাঁদের থামিয়ে দিয়ে বলেন রোম্যান্সে আরও কিছু দরকার। আর তারপরেই পর্দার ঋষি আর পিহুর মনে একটা বড় প্রশ্নচিহ্ন। কিন্তু কেন জানেন কী? তাহলে দেখুন এই ভিডিওটি। 

এর আগে ইস্মার্ট জোড়ির মঞ্চে নানা বিনোদন আমরা পেয়েছি। মঞ্চে উপস্থিত তারকা জুটিরা কখনও সঙ্গীকে খুঁজতে ব্যাস্ত তাঁরা, কখনও আবার সন্তানকে নিয়ে কথা বলতে গিয়ে চোখের জলে ভেসেছেন। কখনও আবার মুখোমুখি হয়েছেন দর্শকের কটূ মন্তব্যের। বরাবরের মত ধারাবাহিকতা বজায় রেখে এবারও অন্যভাবে নিজেকে তুলে ধরতে চলেছেন ইস্মার্ট জোড়ির মঞ্চে তারকা জুটিরা।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ