রাস্তায় ফল খেয়ে অসুস্থ, ছেলে ও পরিবারকে নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি

রাস্তায় হঠাৎ ফল কিনে রাজ্যকে খাওয়ান, পাশাপাশি অভিনেত্রীর পরিবারের সদস্যরা ফল খান, আর গাড়ি চালকও। আর তাতেই বিপত্তি। ফল খেয়েই অসুস্থ হয়ে পড়েন রাজ্য-সহ অভিনেত্রীর পরিবারের সকলে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গুরুতর অসুস্থ হয়ে ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় চর্চিত নায়িকা পরীমণি। বর্তমানে ছেলেকে নিয়েই তাঁর এক চিলতে সংসার। পঞ্চম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাও অনেকদিন। এক ছাদের তলায় থাকেনা তাঁরা, তবে এখনও আইনত তাঁদের ডিভোর্স হয়েছে কিনা, তা জানা যায়নি। ২০২৩ সালে অভিনেতা শরিফুল রাজের ঘর ছেড়েছেন পরীমণি। ২০২২ সালে জানুয়ারিতে বিয়ে করেছিলেন তাঁরা, একই বছরের অগস্টে ছেলে রাজ্যের জন্ম দেন অভিনেত্রী। এরপর থেকেই ছেলেই তাঁর প্রাণ। শরিফুল রাজের সঙ্গেও তাঁর ভালই সংসার চলছিল কিন্তু একসময় রাজের সঙ্গে অভিনেত্রীর ঝগড়া, বিবাদ, চরমে পৌঁছয়। বিশেষ করে রাজের ফেসবুক থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে যাওয়ার পরেই ঘর স্বামীর ঘর ছাড়েন অভিনেত্রী, বর্তমানে তাঁর কাছের নানা সেও প্রয়াত। গত বছরেই মারা গিয়েছেন তিনি। সব মিলিয়ে ছেলেকে নিয়েই তাঁর এক টুকরো পৃথিবী। সেই ছেলেই অসুস্থ তাঁর।

সম্প্রতি ছেলে রাজ্যকে সঙ্গে নিয়ে নানার বাড়ি ঘুরতে গিয়েছিলেন পরী। সেখান থেকেই গত ১১ জানুয়ারি ছেলেসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় ফিরছিলেন অভিনেত্রী। কিন্তু রাস্তায় হঠাৎ ফল কিনে রাজ্যকে খাওয়ান, পাশাপাশি অভিনেত্রীর পরিবারের সদস্যরা ফল খান, আর গাড়ি চালকও। আর তাতেই বিপত্তি। ফল খেয়েই অসুস্থ হয়ে পড়েন রাজ্য-সহ অভিনেত্রীর পরিবারের সকলে। এরপরেই ঢাকাল একটি হাসপাতালে ভর্তি হন পরীমণির ছেলে এবং তাঁর পরিবারের সবাই। আজ রবিবার অভিনেত্রী নিজেই তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে খবরটি জানান।

সঙ্গে ক্যাপশনে লেখেন, “শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া,ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমান মানে দুই একটা বাইট নিয়েছিলো। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালক সহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড! নানু বাড়ি থেকে ভীষন রকম গুড এনার্জী নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করবো ভাবছিলাম। গতকাল আমার ওয়েব ফিল্ম কাগজের বৌ এর প্রেস মিট ও প্রিমিয়ার ছিলো এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিক ভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই বন্ধু মেসেজে,ফোনে কাগজের বৌ এর প্রশংসা করলেন! আমার, তায়েব ভাই, ইমন এর নতুন কেমেস্ট্রি আর অভিনয় এর ভালোলাগা প্রকাশ করলেন! আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন” কি যে সুন্দর ছবি বানিয়েছি নিজেরই তো বিশ্বাস হচ্ছে না!” আমার বেশ আনন্দ হচ্ছে এসবে। সবাই কে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।” (পস্তের লেখা অপরিবর্তনীয়)

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?