এই মুহূর্তে

কিচ্চা সুদীপের বিজেপিতে যোগদানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকাশ রাজ, বিশ্বাস ভাঙল অভিনেতার

নিজস্ব প্রতিনিধি: বুধবার সাংবাদিক সম্মেলনে নিজেই বিজেপিতে যোগদানের কথা সর্বসমক্ষে জানিয়েছিলেন কন্নড় সুপারস্টার কিচ্ছা সুদীপ (Kichcha Sudip)। অভিনেতা আরও জানান, তিনি প্রয়োজনে সবরকমভাবে সমর্থন জানাবেন কন্নড় মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইকে (Basavaraj Bommai)। তিনি আরও জানান, যে বা যারা তাঁর অসময়ে পাশে দাঁড়িয়েছেন সবাইকে তিনি সাহায্য করবেন। মুখ্যমন্ত্রী তাঁর গডফাদার। তিনি আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দলে যোগ না দিলেও বিজেপির হয়ে প্রচার চালাবেন, এবং সবরকম সমর্থন করবেন তাঁদের।

এছাড়াও গতকালই ব্যক্তিগত ভিডিও ফাঁস করার হুমকির শিকার হয়েছিলেন বিক্রম রোনা নায়ক, যে কারণে থানায় দ্বারস্থ হতে হয় তাঁকে। তবে অভিনেতা এই বিষয়ে জাননা, ইন্ডাস্ট্রির কেউই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তবে অভিনেতার বিজেপিতে যোগদান নিয়ে সরগরম রাজনীতি। দক্ষিণের আরও একজন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ, কিচ্ছা সুদীপের এ ধরণের সিদ্ধান্তে ব্যপক চটেছেন। 

মিঃ সুদীপ বুধবার জানিয়েছেন, আগামী ১০ মে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আর কিচ্ছা সুদীপের বক্তব্যে প্রকাশরাজ হতবাক ও আহত। প্রবীণ অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj), ২০১৯ সালে বেঙ্গালুরু থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এমনকী এর আগে তিনিই মিঃ সুদীপের বিজেপিতে যোগদানের খবর প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। বলছিলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি কর্ণাটকে বেপরোয়া, হেরে যাওয়া বিজেপিদের ছড়ানো একটি ভুয়ো খবর। সুদীপ অনেক বেশি বুদ্ধিমান নাগরিক।” 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব’, বিয়ের রেশ কাটতেই চটে লাল রশ্মিকা, আবার কী হল?

স্বাস্থ্যসাথীর সুবিধে পাবেন টলিপাড়ার ৭ হাজার কলাকুশলী, দেবের অনুরোধে সাড়া মমতার

কেরলের বাসভবন থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ

সেরা পাঁচে নেই ‘বিদ্যা ব্যানার্জি’, TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, কিন্তু শীর্ষে কে?

অস্কারে ইরানি ড্রোন হামলার আশঙ্কা, হলি-তারকাদের নিরাপত্তায় বাড়তি জোর

জন্মসূত্রে মুসলিম, হিন্দু ব্যবসায়ীকে বিয়ে, এখন শিব-কৃষ্ণের ভক্ত মুমতাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ