কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

কেউ আর জন্য কাঁচা পেয়ারা পাঠাচ্ছে, আবার কেউ সাজ সরঞ্জাম। দেশের ভক্তদের থেকে এই ধরণের ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৯ বছর বলিউড থেকে বিরতির পর অবশেষে দক্ষিণী ছবির মাধ্যমে দেশীয় ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন ‘দ্য গ্লোবাল স্টার’ প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালে পপ তারকা নীক জোনাসকে বিয়ের পর থেকেই লস অ্যাঞ্জেলসে সংসার পেতেছেন অভিনেত্রী। এখন হলিউডেও তিনি প্রতিষ্ঠিত। যাই হোক, কিংবদন্তি দক্ষিণী পরিচালক রাজামৌলির পরবর্তী ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন গ্লোবাল তারকা। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। এবং শুটিংয়ের জন্যে দিন কয়েক আগেই দেশে ফিরেছেন দেশি গার্ল। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর শুটিং লোকেশন তালমালির কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন।

পাশাপাশি দেখিয়েছেন, সেটে পৌঁছনোর পর থেকেই ভক্তদের কাছ থেকে একের পর এক দেশীয় উপহার পাচ্ছেন তিনি। কেউ আর জন্য কাঁচা পেয়ারা পাঠাচ্ছে, আবার কেউ সাজ সরঞ্জাম। দেশের ভক্তদের থেকে এই ধরণের ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবি এবং ভিডিওগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, ‘গত কয়েকদিন এভাবেই কাটছে তাঁর।’

 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

এটি দিয়ে একটি হার্ট ইমোজি শেয়ার করেছেন অভিনেত্রী। ভক্তরা প্রিয়াঙ্কার ছবিগুলিতে প্রচুর ভালোবাসা বর্ষণ করেছেন। এবং তাঁকে আসন্ন ছবির জন্য অনেক অভিনন্দন জানিয়েছেন। প্রিয়াঙ্কা কয়েকদিন ধরে ভারতে আছেন। তিনি ছবির সেটে তার দল এবং কলাকুশলীদের সঙ্গে হোলি উৎসবও উদযাপন করেছিলেন। ওদিকে মা প্রিয়াঙ্কাকে ছেড়ে বাবার সঙ্গে আনন্দ করছেন মালতি। নিক জোনাস সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে নিকের চুলে বাচ্চাদের চুলের ক্লিপ দেখা গিয়েছে। নিক জোনাসের ভক্তরা এই ছবিটিকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। মেয়ের একজন সুন্দর বাবার ভূমিকায় নিককে মানুষ অনেক পছন্দ করেছে। নিকের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার