মাথায় জলদস্যুর টুপি! কার প্রংশসায় ভাসলেন ‘দেশি গার্ল’ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বামী নিক জোনাসের সঙ্গে দিব্যি সংসার করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।তবে শুধু সংসার কেন পেশাগত জীবনেও দেখভাল করে চলেছেন প্রিয়াঙ্কা।বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে প্রায় ১০ বছরের চেষ্টায় পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া গত কয়েক মাস ধরেই অস্ট্রেলিয়ায় তাঁর ‘দ্য ব্লাফ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সদ্যই শেষ হয়েছে শুট্যিং। সমাজমাধ্যমে শুট্যিংয়ের শেষ দিনের ছবিও পোস্ট করেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে এবার কিছুটা হলেও ব্যস্ততা কমেছে অভিনেত্রীর।

শুট্যিং শেষ হতেই ছুটির দিনে সপরিবারে সময় কাটাচ্ছেন নিক প্রিয়াঙ্কা। সঙ্গে তাঁদের ছোট রাজকন্যা মালতি।রবিবার (১১ আগস্ট) সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সপরিবারে কাটানো আদুরে মুহূর্ত ভাগ করে নিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। শুট্যিং সেট থেকে একটি ভিডিয়ো ও সপরিবারে কাটানো একটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিটিতে দেখা যাচ্ছে ঘন কালো রঙের টুপি পড়ে আছে প্রিয়াঙ্কা ও মেয়ে মালতি। অভিনেত্রীর কালো টুপিতে  লাল ও মালতির টুপিতে রয়েছে সাদা রঙের বর্ডার। তবে মা মেয়ের উভয়ের টুপিতে রয়েছে কঙ্কাল আঁকার ছাপ। অর্থাৎ  এটি জলদস্যুদের টুপি। প্রিয়াঙ্কাকে আগামী জলদস্যুর চরিত্রে দেখা যাবে ব্লাফ ছবিতে। তাই মা মেয়ে মিলে জলদস্যুদের টুপি পরে উদযাপন করছেন।

এর পরের ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, শুট্যিং সেটে সেখানে অভিনেত্রী ক্রু সদস্যদের আলিঙ্গন করছেন একে একে। ভিডিওটি যে রেকর্ড করছিল (স্বামী নিক জোনাস) সে মালতীকে বলে, তাঁর মা অর্থাৎ অভিনেত্রী প্রিয়াঙ্কাকে আলিঙ্গন করতে এবং তাঁকে অভিনন্দন জানাতে ব্লাফ ছবির জন্য।

শুধু তাই নয়, দ্য ব্লাফের শুট্যিং শেষে নিজের আবেগ-অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন,  ‘এটা হল দ্য ব্লাফের ছবির একটি দৃশ্য! তাঁর পাশে রয়েছে তাঁর পরিবার এবং কিছু কাছের মানুষ। তাঁদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পেরে তিনি খুব খুশি। কেননা কাছের মানুষগুলো তাঁর পাশে রয়েছে। এটা একটা বিশেষ সুবিধার বলা যেতে পারে।’পাশাপাশি সহকর্মীদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। ফ্র্যাঙ্কি ই ফ্লাওয়ারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ‘হেডস অফ স্টেট’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। এই ছবিটি ছিল একটি অ্যাকশন কমেডি ছবি যেখানে ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে অভিনয় করেছেন ‘দেশী গার্ল’। তিনি বর্তমানে  অস্ট্রেলিয়ায় ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারস পরিচালিত ‘দ্য ব্লাফ’-এ ছবির শুট্যিং  শেষ করেছেন। সেখানে তাঁকে এক সাহসী জলদস্যুর ভূমিকায় দেখা যাবে।

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের