রাহুলের অকালমৃত্যু মানতে পারছে না কেউ, বিচার চেয়ে শনিবার পথে নামার ডাক টলিউডের

এই নিয়েই দিন চারেক ধরে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে জ্বলছে টলিউড। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। তবে রাহুলের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। এরপর তরতাজা প্রাণের শেষ হয়ে যাওয়ার দায় কার? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নির্দিষ্ট প্রোটোকল মেনে শুটিং হয়েছিল কিনা তা জানতে চান রাহুলের সহকর্মীরা। পাশাপাশি রাহুলের মৃত্যুর কারণে আউটডোর শুটিংয়ের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন টলিউডের একাধিক তারকা। এই নিয়েই দিন চারেক ধরে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান।

রাহুলের মৃত্যুর ৭২ ঘন্টা কেটে গেলেও ভোলে বাবার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস ‘ঢু’ শব্দও করেনি। এ নিয়ে গতকাল আর্টিস্ট ফোরামে বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেই মতো এফআইআর দায়ের করার কথা রয়েছে। আর্টিস্ট ফোরামও চিঠি পাঠিয়েছেন প্রযোজনা সংস্থাকে। এমন বিতর্ক ওঠার পরেই মহিলা কমিশনের সভাপতি পদ থেকে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন ম্যাজিক মোমেন্টসের মাল্কিন লীনা গঙ্গোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হচ্ছে। জনমানসে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। ইন্ডাস্ট্রির তরফেও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।

বুধবার রাতে প্রযোজনা সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছে আর্টিস্ট ফোরাম। এমন বিতর্কের আবহে এবার রাহুলের মৃত্যুর বিচার চাইতে পথে নামার ডাক দিল টলিউড। জানা গিয়েছে, আগামী শনিবার (৪ এপ্রিল) বিকেল চারটের সময় টলিপাড়ার টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিল বের হবে। জানা যাচ্ছে, এই মিছিলে যোগ দেবেন সেলেবপাড়ার সিংহভাগ তারকারা। ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেছেন এবং এই মিছিলে যোগ দেওয়ার জন্যে সকলকে আহ্বান জানিয়েছেন। জানা গিয়েছে এই মিছিলে যোগ দেবেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে তারকা।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের