রাহুলের মৃত্যুতে আইনি পদক্ষেপ, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করছেন প্রিয়াঙ্কা

এখন শোনা যাচ্ছে, স্বামীর আকস্মিক মৃত্যু নিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে দিঘার তালসারির সমুদ্রে তলিয়ে গিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের আবহ রাজ্য জুড়ে। রবিবার বিকেলে শুটিং শেষে সমুদ্রে ঘুরতে যান অভিনেতা। তাঁর সঙ্গে সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন। জানা যায়, তাঁরা হাঁটু পর্যন্ত জলে নাচছিলেন। তখনই পড়ে যান। শ্বেতাকে বাঁচাতে গিয়ে সমুদ্রে ভেসে যান অভিনেতা। ঢেউয়ের স্রোতে তিনি নিজেকে সামলাতে পারেননি। অনেকক্ষন জলের নিচে ডুবেছিলেন। নুলিয়ারা তাঁকে উদ্ধার করেন। ধারাবাহিকের প্রডাকশন ম্যানেজার জানিয়ে ছেন, জল থেকে তোলার পরেও অভিনেতার প্রাণ ছিল। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। নিরাপত্তার নির্দিষ্ট প্রোটোকল মেনে শুটিং হচ্ছিল কিনা, অভিনেতা কীভাবে সমুদ্রের গভীরে গেল, জনসমক্ষে সমুদ্রে ডুবল কী করে অভিনেতা, সবটা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি অভিনেতার সহকর্মীরা রাহুলের আকস্মিক প্রয়াণ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। প্রযোজনা সংস্থার দায়িত্ববোধ নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।এখন শোনা যাচ্ছে, স্বামীর আকস্মিক মৃত্যু নিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

ইতিমধ্যেই কাঁথি থানা বিষয়টি তদন্ত করছেন। এই মামলায় ১২ জনকে জেরা করেছেন। যার মধ্যে প্রত্যক্ষদর্শী-সহ সিরিয়ালের টেকনিশিয়ানরা রয়েছেন। রাহুল হোটেলের যে রুমে ছিলেন, সেখানে কাউকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এদিকে রাহুলের মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছিল। কিন্তু এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স। যদিও লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ধারাবাহিকে জলের কোনও সিন ছিল না। সুতরাং রাহুলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় উঠেছে টলিপাড়ার শুটিং নিয়মবিধি। পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, শতাব্দী রায়, রূপাঞ্জনা মিত্র-সহ টলিউডের সিংহভাগ অভিনেতা অভিনেত্রীরা। এখন শোনা যাচ্ছে, স্বামীর আকস্মিক মৃত্যু নিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

তিনি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন। পাশাপাশি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে আর্টিস্ট ফোরামও। জানা গিয়েছে, বুধবার বেলা তিনটে নাগাদ গলফগ্রিন থানায় FIR দায়ের করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। অন্যদিকে সার্ভে পার্ক থানায় এফআইআর দায়েরের কথা ভাবছে আর্টিস্ট ফোরামের। সূত্রের খবর, বুধবার (১ এপ্রিল) ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার। সেই বৈঠকেই সকলে একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের বিরুদ্ধে এফআইআর দায়েরের। যদিও এদিন টেকনিশিয়ান স্টুডিওতে মিটিংয়ের কথা থাকলেও সকলে উপস্থিত থাকতে না পারায় সেটা বাতিল হয়ে যায়। পরে সেটা রঞ্জিত মল্লিকের বাড়িতে হয়। খবর, এফআইআর দায়েরের পরেও সংস্থার তরফে যথাযথ উত্তর না মিললে কর্মবিরতির ডাক দেওয়া হবে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল