নন্দনে ছবি মুক্তি ঘিরে রাজ-সৃজিতের দ্বন্দ্ব

একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের X=প্রেম আর একটি ছবি রাজ চক্রবর্তীর পরিচালনায় 'হাবজি গাবজি'। কিন্তু ছবি মুক্তির আগেই দুজনের দ্বৈরথ প্রকাশ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বক্সঅফিসে মুক্তি পেতে চলেছে শুক্রবারই দুই পরিচালকের দুটি ছবি। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের X=প্রেম আর একটি ছবি রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘হাবজি গাবজি’। কিন্তু ছবি মুক্তির আগেই দুজনের দ্বৈরথ প্রকাশ্যে। এর আগে পরিচালক অনিক দত্তের অপরাজিত ছবি নন্দনে স্লট না পাওয়া নিয়ে একপ্রকার কথা উঠেছিল। এবার সেই একই দ্বন্দ্বে জড়ালেন সৃজিত ও রাজ।

প্রসঙ্গত দুই পরিচালকেরই কিন্তু ভক্তের সংখ্যা কম নয়। তাঁদের ছবি মুক্তি পাওয়া মানেই দর্শক মুখিয়ে থাকেন। শুধু তাই নয় নিজের ছবির গল্পে যেদিন থেকে নতুনত্ব ও নিজস্বতা নিয়ে এসেছেন রাজ সেদিন থেকেই মানুষ তাঁর ছবি দেখতে ভীষণভাবে উৎসুক। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ঘিরেও দর্শকের এক আলাদা উন্মাদনা কাজ করে । আর তাই তাঁদের এই দুই ছবিই দর্শক দেখার অপেক্ষায় রয়েছেন। কিন্তু এদিন সৃজিতের টুইট থেকে যা জানা যাচ্ছে তা হল, একই দিনে মুক্তি পাচ্ছে দুটি ছবি। দুজনেই আবেদন করেন নন্দন-১ এর জন্য কিন্তু একজন পেলেও অন্যজন পেলেন না। তাই এপ্রসঙ্গে তাঁর মন্তব্য হল পেলে দুজনের ছবিই পাবে। না পেলে কারো নয়। কিন্তু এটা কেমন ছাড়পত্র দেওয়া হল?

 

সৃজিতের এই টুইটের পরেই মুখ খুলেছেন রাজ চক্রবর্তীও। বেশি বাক্য ব্যয় না করেই তাঁর জবাব ”হাবজি গাবজি” কন্ট্রোভার্সি করে লাভ নেই। কাল ছবি কথা বলবে।

 

যদিও সংবাদমাধ্যমের কাছে সৃজিতের বক্তব্য রাজের ছবি নিয়ে তাঁর কোনও দ্বৈরথ নেই। দুই পরিচালকের সম্পর্কও যে খারাপ হল এতাও মানতে নারাজ রাজের আগামী ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ছবির মুখ্য দুই চরিত্রের অভিনেতা অভিনেত্রী শুভশ্রী ও পরমব্রতকে। 

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম