নীল ছবি তৈরির অভিযোগে সাত সকালে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চাপ বাড়ল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার । শুক্রবার সকালে নীল ছবি কাণ্ডের তদন্ত করতে তাঁদের  বাড়িতে হানা দিয়েছে ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন ভোর ৬ টা থেকে চলছে এই তল্লাশি অভিযান। ইডি টিম তাঁদের বাড়ি ও অফিসের বেশ কিছু  নথি খতিয়ে দেখছে বলে  খবর। এদিন রাজের বাড়ি সহ মুম্বই ও উত্তরপ্রদেশের আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি ।

২০২১ সালে জুন মাসে  নীল ছবি তৈরি করার অপরাধে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। সেইসময় অভিযোগ উঠেছিল ‘ নীল ছবি’ বানানোর পিছনে মূল ব্যক্তি হলেন রাজ।  এরপর টানা দুমাস জেলে থাকার পর সেপ্টেম্বর মাষে জামিন পান বলিউড অভিনেত্রীর স্বামী।

অন্যদিকে চলতি বছরেই আর্থিক তছরুপ (প্রতিরোধ) আইন বা পিএমএলএ অ্যাক্ট ২০০২-র অধীনে বিটকয়েন সংক্রান্ত প্রতারণা মামলায় শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। সেইসময় মোট ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি  বাজেয়াপ্ত করা হয়েছে।বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় ছিল  জুহুতে শিল্পা শেট্টির ফ্ল্যাট। এছাড়া পুণেতে রাজ কুন্দ্রার বাংলোও বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও  রাজ কুন্দ্রার নামে যে ইক্যুয়িটি শেয়ার রয়েছে, তাও বাজেয়াপ্ত করা হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বাড়িতে হানা দিল তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের