সৌমিত্র’র আসনে রঞ্জিৎ মল্লিক! সবাই শান্তির সঙ্গে কাজ করুক, চান অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা আবহে প্যানেল ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের নতুন কার্যকরী সমিতি নির্বাচিত হয়েছে। প্রতিবছর আর্টিস্ট ফোরামের এই সমিতি ভোটাভুটির মাধ্যমেই নির্বাচন করা হয়। কিন্তু চলতি মরশুমে করোনার প্রকোপ বাড়ায় ভোটাভুটি এড়িয়ে প্যানেল ভোটিং করে নতুন কার্যকরী সমিতি নির্বাচন করা হয়। যার মাথায় অর্থাৎ সভাপতির পদে নির্বাচিত হয়েছেন বর্ষীয়াণ অভিনেতা রঞ্জিৎ মল্লিক। বরাবরই টলিপাড়ার শিল্পীদের জন্য কাজ করে আর্টিস্ট ফোরাম। তাই নির্বাচনের মাধ্যমেই এই পদে নতুন মুখদের আনা হয় দায়িত্ব সামলানোর জন্য।

এবার সেই সমিতির সর্বোচ্চ পদে এলেন রঞ্জিৎ মল্লিক। এই আসনে ছিলেন সৌমিত্র চট্ট্যোপাধ্যায়। এছাড়াও বাকি পদগুলির মধ্যে রয়েছেন, জীতেন্দ্র মদনানি ওরফে অভিনেতা ও প্রযোজক জিৎ পেয়েছেন কার্যকরী সভাপতির পদ। আর্টিস্ট ফোরামের সহ-সভাপতি হয়েছেন সব্যসাচী চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য এবং ভরত কল। সাধারণ সম্পাদকের আসনে শান্তিলাল মুখোপাধ্যায় রয়েছেন। যুগ্ম সম্পাদক দিগন্ত বাগচী এবং অঙ্কুশ হাজরা। ফোরামের সহকারী সম্পাদক কুশল চক্রবর্তী ও রানা মিত্র। কোষাধ্যক্ষ তাপস চক্রবর্তী, সহকারী কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায়। কার্যকরী সমিতির সদস্য পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, অনিন্দ্য চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, শঙ্কর চক্রবর্তী এবং পায়েল দে।

গত শনিবার এই প্যানেলের নাম ভোটিং-এর জন্য সমিতির সদস্যদের মধ্যে প্রস্তাব করেন সোহন বন্দ্যোপাধ্যায়, যা সমর্থন করেন অপর সদস্য দিগন্ত বাগচী। এই সমিতির তালিকা বাদে আর কোনও তালিকা না জমা পড়ায় সকলের সম্মতিতেই নির্বাচন সম্পন্ন হয়।

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার