AI-এর কামাল, জীবন্ত হয়ে উঠল এক দশক আগে মৃত গায়কের কণ্ঠস্বর  

Share:

নিজস্ব প্রতিনিধি: তেলেগু সিনেমা জগতের মাস সুপারস্টার রবি তেজার নতুন ছবি ‘মাস যাত্রা’ মে মাসে মুক্তি পেতে চলেছে। সম্প্রতি মুক্তি পাওয়া এর টিজার জনমানসে বেশ প্রভাব ফেলেছে। তবে রবি তেজার ‘মাস যাত্রা’ বর্তমানে একটি অন্য কারণে শিরোনামে রয়েছে। নির্মাতারা এখন ‘মাস যাত্রা’-এর প্রথম গান ‘তু মেরা লাভার’ প্রকাশ করেছেন। এই গানে রবি তেজা পুরোদমে নেচেছেন হাঁটুর বয়সী শ্রীলীলার সঙ্গে। তেলুগু ইন্ডাস্ট্রিতে এটিই প্রথম গান যেখানে AI-জেনারেটেড ভয়েস ব্যবহার করা হয়েছে।

২০০০ সালের গোড়ার দিকে যখন রবি তেজার কেরিয়ার মধ্যগগনে তখন সঙ্গীতকার ও গায়ক চক্রীর কণ্ঠ বড় ভূমিকা পালন করেছিল। চক্রী রবি তেজা অভিনীত ইটলু শ্রাবণী সুব্রমণ্যম (২০০১), ইডিয়ট (২০০২) এবং আম্মা নান্না ও তামিল আম্মায়ি (২০০৩) এর মতো বেশ কয়েকটি ছবিতে প্লেব্যাক করেছিলেন। এই ছবিগুলির গান দারুণ হিট হয়েছিল। রবির কণ্ঠের সঙ্গে চক্রীর কণ্ঠের সংমিশ্রণে অনেক জনপ্রিয় গান তৈরি হয়েছিল।

গিলা চক্রধর ওরফে চক্রী ২০০০ সালে সঙ্গীত পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তী দেড় দশক ধরে তিনি তেলুগু শিল্পের অন্যতম ব্যস্ত সুরকার ছিলেন। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ঘুমের মধ্যেই চলে যান চক্রী। ওজন বৃদ্ধিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। পাশাপাশি আরও নানা ধরণের সমস্যা ছিল। মিডিয়া রিপোর্টে প্রকাশ, ঘুমের মধ্যেই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান চক্রী।

চক্রীর মৃত্যু তেলুগু শিল্পের জন্য এক ধাক্কা ছিল। রবি তেজার ‘মাস মহারাজা’ ভাবমূর্তি তৈরিতে চক্রীর সঙ্গীত একটি বড় ভূমিকা পালন করেছিল। গত ৩ বছরে ৭টি ফ্লপ ছবি দেওয়া রবি তেজা এখন ‘মাস যাত্রা’-এর মাধ্যমে পর্দায় পুরনো ভাবমূর্তিকে আবার তুলে ধরতে চাইছেন। সম্ভবত সেই কারণেই এই সিনেমার ‘তু মেরা লাভার’ গানে AI-এর মাধ্যমে ‘চক্রী’র কণ্ঠ ব্যবহার করা হয়েছে। তেলুগু ইন্ডাস্ট্রিতে এই কীর্তি প্রথমবার ঘটতে চলেছে।

২০২৪ সালে এ. আর. রহমান রজনীকান্তের ছবি ‘লাল সালাম’-এর জন্য এআই-এর সাহায্যে দুই প্রয়াত গায়কের কণ্ঠ পুনর্নির্মাণ করেছিলেন। ছবির “থিমিরি ইয়েজুদা” গানটির জন্য, তামিল ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় গায়ক, বাম্বা বাক্যা এবং শাহুল হামিদের কণ্ঠস্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পুনরায় তৈরি করা হয়েছিল।

এই দুই গায়কই রহমানের সঙ্গে একসময় অনেক কাজ করেছিলেন এবং দুজনেই অল্প বয়সে মারা যান। যখন রহমান রজনীকান্তের ছবিতে এআই-এর মাধ্যমে এই দুজনের কণ্ঠ ব্যবহার করেছিলেন, তখন তা নিয়ে নানাবিধ প্রশ্ন ওঠে। এআর রহমান এআই দিয়ে কণ্ঠস্বর পুনর্নির্মাণের জন্য এই দুই গায়কের পরিবারকে ক্ষতিপূরণও দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষই চক্রীর এআই কণ্ঠের ‘তু মেরা লাভার’ গানটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছুজন এআই ভয়েসের সুরে কিছু সমস্যা খুঁজে পেয়েছেন, তবে বেশিরভাগ মানুষ এই গানের মাধ্যমে রবি তেজা এবং চক্রীর মেলবন্ধনে পুরনো গানগুলির জন্য স্মৃতিচারণা করছেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের