চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP-তে চমক! ‘নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’-কে টেক্কা দিয়ে বেঙ্গল টপার ‘গোবর দেবী’

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। সপ্তাহের ৭ দিন কে কেমন রেজাল্ট করল তা জানার দিন। টিআরপির ফলাফলই সিরিয়ালগুলির সাপ্তাহিক রেজাল্ট নির্ণয় করে। যে সিরিয়াল সপ্তাহের পর সপ্তাহ জুড়ে খারাপ রেজাল্ট করে, তার বিদায় নেওয়া পাক্কা হয়ে যায়। হ্যাঁ, TRP-তে খারাপ নম্বরের কারণে পুরোনো-নতুন অনেক ধারাবাহিক বিদায় নিয়েছে। সেই জায়গায় নতুন ধারা বাহিক এলেও তেমন নম্বর কুড়োতে না পারায় বিদায় নিতে হয়েছে। যাই হোক, এমন প্রতিযোগিতায় দাঁড়িয়ে ও সিংহাসনে অটুট রয়েছে একাধিক ধারাবাহিক। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে টেলিভিশন চ্যানেলগুলিতে। গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে।

চলুন দেখে নেওয়া যাক, এ সপ্তাহে কোন ধারাবাহিক কেমন রেজাল্ট করল, কাদের মুখে হাসি ফিরল। এতদিন ধরে টিআরপির আসনে রাজত্ব করা ‘নিম ফুলের মধু’ এবং ফুলকিকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার স্টার জলসার ‘কথা'(Kotha)। দ্বিতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। ‘ফুলকি'(Phulki) ও ‘গীতা এলএলবি'(Geeta LLB)। তৃতীয় ‘নিম ফুলের মধু'(Neem Phuler Modhu)। চতুর্থ ‘উড়ান’ Udaan)। পঞ্চমে ‘কোন গোপনে মন ভেসেছে'(Kon Gopone Mon Bheseche)। ষষ্ঠ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। ‘শুভ বিবাহ'(Subho Bibaho) ও ‘রোশনাই’ (Roshnai)। সপ্তমে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। অষ্টম স্থানে ‘বধুয়াঁ’ (Bondhua)। নবমে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ'(Diamond Didi Zindabad)। দশম স্থানে রয়েছে ‘মিঠিঝোরা’ (Mithijhora)।

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)

প্রথম – কথা (৭.৪) (স্টার জলসা)

দ্বিতীয় – ফুলকি (৬.৬) (জি বাংলা), গীতা এলএলবি (৬.৬) (স্টার জলসা)

তৃতীয় – নিম ফুলের মধু (৬.৩) (জি বাংলা)

চতুর্থ – উড়ান (৬.২) (স্টার জলসা)

পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৫.৯) (জি বাংলা)

ষষ্ঠ – শুভ বিবাহ (৫.৭) (স্টার জলসা), রোশনাই (৫.৭) (স্টার জলসা)

সপ্তম – জগদ্ধাত্রী (৫.৮) (জি বাংলা)

অষ্টম- বধুয়াঁ (৫.৫) (স্টার জলসা)

নবম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৪)

দশম – মিঠিঝোরা (৪.৯) (জি বাংলা)

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ