চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ পুড়ল গীতা LLB-র, বছর শেষে টিআরপির শীর্ষস্থান কার দখলে?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। চলছে ২০২৪ সালের শেষ সপ্তাহ। আর টিআরপির শেষ সপ্তাহে কে বাজিমাত করল, এখন সেটাই দেখার পালা! বছর শুরু থেকেই টিআরপির কোপে একের পর এক ধারাবাহিক বিদায় নিয়েছে। আবার একের পর এক ধারাবাহিক পুরনো হয়েও চ্যানেলে স্থায়ী থাকার পাকাপোক্ত ব্যাবস্থা করে ফেলেছে। যদিও ২০২৪ সালের শুরু থেকেই টিআরপিতে রাজ করেছে অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুই মেগা ধারাবাহিকই দর্শকদের থেকে জনপ্রিয়তা হারিয়েছে। তাঁদের জায়গা দখল করেছে নতুন নতুন ধারাবাহিক গুলি। যার মধ্যে আছে, গীতা LLB, ফুলকি, কোন গোপনে, কথা-সহ একাধিক ধারাবাহিক। বাঙালির বিকেলের চায়ের কাপের সঙ্গী এখন সিরিয়াল।

বিকেল হলেই একের পর এক ধারাবাহিক নিয়ে হাজির হয় ধারাবাহিকের প্রথম সারির চ্যানেলগুলি। আর কাজকর্ম সেরে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে সিরিয়ালের মজা নেন আমাদের মা-কাকিমারা। যাই হোক, বছরের শুরু থেকেই টিআরপির তালিকায় একাধিক রদবদল হয়েছে। কখনও তালিকার প্রথমে ফুলকি রাজ করেছে, আবার কখনও আইনজীবী গীতা LLB হচ্ছে বেঙ্গল টপার। সুতরাং টিআরপিতে নতুন নতুন ধারাবাহিক আসর জমিয়েছে। আর স্বাভাবিক ভাবেই টিআরপিতে ঠাঁই না পেয়ে চ্যানেলকে বাঈ বাঈ করেছে অনেক ধারাবাহিক। হয়তো তাদের কেউ দীর্ঘদিন চ্যানেলে রাজত্ব করেছে, আবার কেউ অল্পদিন রাজত্ব করেই চ্যানেল থেকে বিদায় নিয়েছে। যাই হোক,

এবার চটজলদি দেখে নিন,  এ সপ্তাহে টিআরপির সেরা দশ তালিকা….

প্রথম: ফুলকি (জি বাংলা) ৭.৩
দ্বিতীয়: জগদ্ধাত্রী (জি বাংলা) ৭.২
তৃতীয়: গীতা LLB (স্টার জলসা) ৭.১
চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে (জি বাংলা) ৭.০
পঞ্চম: কথা ৬.৭ (স্টার জলসা)
ষষ্ঠ: পরিণীতা, উড়ান ৬.৬ (স্টার জলসা)
সপ্তম: শুভ বিবাহ ৬.১ (স্টার জলসা)
অষ্টম: তেঁতুল পাতা (স্টার জলসা), ডায়মন্ড দিদি ৫.৭
(জি বাংলা)
নবম: নিম ফুলের মধু ৫.২ (জি বাংলা)
দশম: দুই শালিক ৫.০

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ