চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘গীতা’, ‘ফুলকি’কে বোল্ড-আউট করে টিআরপিতে একাই রাজত্ব ‘পরিণীতা’-র

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। সপ্তাহের চতুর্থদিন আসা মানেই বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকেন ধারাবাহিকের নির্মাতা, কলাকুশলী থেকে শুরু করে দর্শকরা। কারণ যে ধারাবাহিক যতবেশি টিআরপিতে ভাল ফলাফল করতে পারবে, সেই ধারাবাহিকের রাজত্ব তত বাড়বে। আর টিআরপিতে খারাপ রেজাল্ট মানেই সেই মেগার বিদায় দিন ঘনিয়ে আসছে। হ্যাঁ, অতীতে এমন অনেক উদাহরণ রয়েছে। অথচ একসময় সেই মেগাই বেঙ্গল টপারের আসনে ছিল। বর্তমানে স্টার জলসা এবং জি বাংলাকে ধারাবাহিকগুলির প্রথম সারির চ্যানেল হিসেবে ধরা হয়।

কেননা উভয় চ্যানেলই দর্শকদের কাছে আকর্ষণীয়। টিআরপিতে খারাপ ফলাফল করলে ৩ মাসের বেশি কেউ টিকছে না, আবার TRP তে ভাল রেজাল্ট করলে বছরের পর বছর ধরে টিকে যাচ্ছে ধারাবাহিকগুলি। যাই হোক, গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে ব্যাপক রদবদল হচ্ছে। গত সপ্তাহ ধরেই ফুলকি গীতাকে টেক্কা দিয়ে টিআরপির সিংহাসন আগলে বসে রয়েছে পরিণীতা। মাত্র কয়েকদিন হয়েছে এই সিরিয়ালটি শুরু হয়েছে। আর তাতেই একেবারে ছক্কা হাঁকাচ্ছে এই সিরিয়াল। চলুন দেখে নেওয়া যাক, এই সপ্তাহে টিআরপিতে কে কোথায় অবস্থান করছে। প্রথম স্থানে রয়েছে, পরিণীতা, দ্বিতীয়স্থানে রয়েছে ফুলকি, তৃতীয়স্থানে রয়েছে কথা, চতুর্থ স্থান দখলে গীতা LLB এবং কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে র, পঞ্চামস্থানে রয়েছে জগদ্ধাত্রী।

চটপট দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা….

প্রথম: পরিণীতা (জি বাংলা) 8.1
দ্বিতীয়: ফুলকি (জি বাংলা) 7.5
তৃতীয়: কথা (জি বাংলা) 7.2
চতুর্থ: গীতা LLB (স্টার জলসা), কোন গোপনে মন ভেসেছে (জি বাংলা) 7.0
পঞ্চম: জগদ্ধাত্রী (জি বাংলা) 6.9
ষষ্ঠ: রাঙামতী তীরন্দাজ (জি বাংলা) 6.5
সপ্তম: মিত্তির বাড়ি (স্টার জলসা) 6.0
অষ্টম: উড়ান (স্টার জলসা) 5.8
নবম: আনন্দী (জি বাংলা) 5.5
দশম: গৃহপ্রবেশ (স্টার জলসা) 5.2
একাদশ: চিরসখা (স্টার জলসা) 6.0

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ