চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড় চমক! টিআরপি-তে মুখ পুড়ল পরিণীতা’র, শীর্ষস্থান কার দখলে?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, মানেই চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতা সকলেরই। কারণ রিপোর্ট কার্ডে কম নম্বর পেলে সেই সিরিয়ালের বিদায় ঘন্টা বেজে যায়। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। এমনও হয়েছে, যে সিরিয়াল শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালের উপরেই এক সময় বিতৃষ্ণা চলে এসেছে দর্শকদের। সেই কারণে দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নতুন নতুন ধারাবাহিক আনছে চ্যানেল কর্তৃপক্ষ। আর নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকের কলাকুশলীরা।

কেননা নতুন ধারাবাহিকের জনপ্রিয়তার কাছে মুখ থুবড়ে পড়ছে একসময়ের টিআরপিতে রাজত্ব করা ধারাবাহিকগুলি। এই যেমন গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে রাজত্ব করছে জি বাংলার পরিণীতা। কিছুতেই তাকে পরাস্ত করতে পারছিল না গীতা, ফুলকিরা। কিন্তু এ সপ্তাহে টিআরপিতে বড় চমক।পরিণীতাকে বোল্ড করে টিআরপির শীর্ষে জায়গা করে নিল জগদ্ধাত্রী। এছাড়াও নতুন ধারাবাহিকের মধ্যে পরশুরামও শুরু থেকে দারুণ রাজত্ব করছে TRP তে। চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী, ফুলকি, দ্বিতীয়স্থানে রয়েছে পরিণীতা, তৃতীয় পজিশনে রয়েছে রাঙামতী তীরন্দাজ, চতুর্থস্থানে রয়েছে পরশুরাম আর পঞ্চমে রয়েছে চিরদিনই তুমি যে আমার এবং গীতা LLB। পঞ্চমে দেখা গেল না কথা, চিরসখা ধারাবাহিকগুলিকে।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশের তালিকা

প্রথম: জগদ্ধাত্রী, ফুলকি ৭.০ (জি বাংলা)
দ্বিতীয়: পরিণীতা ৬.৯ (জি বাংলা)
তৃতীয়: রাঙামতী তিরন্দাজ ৫.৯ (জি বাংলা)
চতুর্থ: পরশুরাম ৫.৮ (স্টার জলসা)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার (জি বাংলা), গীতা LLB (স্টার জলসা) ৫.৫
ষষ্ঠ: কথা ৫.৩ (স্টার জলসা)
সপ্তম: গৃহপ্রবেশ, চিরসখা ৫.১ (স্টার জলসা)
অষ্টম: তুই আমার হিরো ৩.৩ (জি বাংলা)
নবম: তেঁতুল পাতা ২.৯ (স্টার জলসা)
দশম: আনন্দী (জি বাংলা) ২.৫

Published by:

Share Link:

More Releted News:

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ