চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ পুড়ল ‘ফুলকি’, ‘কথা’-র, তবে টিআরপির শীর্ষাসন কার দখলে?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। সপ্তাহের ৭ দিন কে কেমন রেজাল্ট করল তা জানার দিন। টিআরপির ফলাফলই সিরিয়ালগুলির সাপ্তাহিক রেজাল্ট নির্ণয় করে। যে সিরিয়াল সপ্তাহের পর সপ্তাহ জুড়ে খারাপ রেজাল্ট করে, তার বিদায় নেওয়া পাক্কা হয়ে যায়। আর সেই জায়গা দখল করে নেয় নতুন নতুন ধারাবাহিক। হ্যাঁ, TRP-তে খারাপ নম্বরের কারণে পুরোনো-নতুন অনেক ধারাবাহিক বিদায় নিয়েছে। আবার সেই জায়গায় নতুন ধারাবাহিক এলেও তেমন নম্বর না পাওয়ায় বিদায় নিয়েছে। যাই হোক, এমন প্রতিযোগিতায় দাঁড়িয়েও সিংহাসনে অটুট রয়েছে একাধিক ধারাবাহিক। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে টেলিভিশন চ্যানেলগুলিতে। গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল চলছে রেটিং চার্টে। একদিকে আরজি কর-কাণ্ডের কারণে টিআরপিতেও ঘাটতি আসছে। ধারাবাহিক না দেখে বেশিরভাগ মানুষ চোখ রাখছেন খবরের পাতায়। যাই হোক, গত সপ্তাহে টিআরপির শীর্ষে জায়গা নিয়েছিল স্টার জলসা। এবারেও স্টার জলসাই টিআরপির সিংহাসনে রয়েছে।চলছে হাড্ডাহাড্ডি লড়াই। চলুন চটপট জেনে নেওয়া যাক, কোন মেগা কেমন স্কোর করল!

চমক দিয়ে দারুণ এবার শীর্ষে জায়গা নিয়েছে ‘গীতা এলএলবি'(Geeta LLB)। বেঙ্গল টপার এই মেগা। দ্বিতীয় স্থানে ‘ফুলকি'(Phulki)। তৃতীয়স্থান দখল ‘নিম ফুলের মধু'(Neem Phuler Modhu)র। তবে গত সপ্তাহের তুলনায় অনেক নম্বর কমে চতুর্থ স্থানে জায়গা নিল ‘কথা'(Kotha)। তার সঙ্গেই আছে ‘উড়ান’ (Udaan)। পঞ্চমে স্থান ‘কোন গোপনে মন ভেসেছে'(Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকের। ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে ‘জগদ্ধাত্রী'(Jagaddhatri) ও ‘রোশনাই’ (Roshnai)। সপ্তমে ‘শুভ বিবাহ'(Subho Bibaho)। অষ্টমে রয়েছে ‘বধুয়াঁ'(Bondhua)। নবম স্থান রয়েছে ‘মিঠিঝোরা’ (Mithijhora)। দশমে রয়েছে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ'(Diamond Didi Zindabad)।

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)

প্রথম – গীতা এলএলবি (৭.৩) (স্টার জলসা)

দ্বিতীয় – ফুলকি (৭.১) (জি বাংলা)

তৃতীয় – নিম ফুলের মধু (৬.৯) (জি বাংলা)

চতুর্থ – কথা (৬.৮), উড়ান (৬.৮) (স্টার জলসা)

পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৬.৪) (জি বাংলা)

ষষ্ঠ – জগদ্ধাত্রী (৬.৩) (জি বাংলা), রোশনাই (৬.৩) (স্টার জলসা)

সপ্তম – শুভ বিবাহ (৬.১) (স্টার জলসা)

অষ্টম- বধুয়াঁ (৫.৯) (স্টার জলসা)

নবম – মিঠিঝোরা (৫.৪) (জি বাংলা)

দশম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.২) (জি বাংলা)

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ