টিআরপি-তে মুখ পুড়ল ‘গীতা এল এল বি’-র, শীর্ষস্থান কার দখলে?

তবে এবারও বেঙ্গল টপার 'ফুলকি' Phulki)। দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী' (Jagaddhatri)। তৃতীয় স্থান দখল করেছে 'গীতা এলএলবি' (Geeta LLB)

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির রিপোর্ট কার্ড আসার দিন। অর্থাৎ গত সপ্তাহে কে কেমন পারফরম্যান্স করল, তা জানার দিন। আর সবটাই জানা যাবে TRP-র রেটিং চার্টে। TRP হল, বাংলা সিরিয়ালগুলির আয়ু নির্ধারক। কারণ TRP-র রেজাল্টে যে ধারাবাহিকের মান যত বেশি হবে, তার চ্যানেলে রাজত্ব করার আয়ু তত বেশি হবে। এর আগে একাধিক ধারাবাহিক TRP-র কোপে পড়েই যাত্রা শেষ করেছে। সে নতুন হোক কি পুরোনো ধারাবাহিক হোক। যাই হোক, এই মূহুর্তে বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে। এদিকে এখন জি বাংলার একাধিক ধারাবাহিকের সময় বদলেছে। যা নিয়ে খুবই বিরক্ত দর্শক। বদলেছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকেরও সময়। তবে টিআরপিতে তার কোনও রেশ পড়েনি। আর দেরি না করে চটপট দেখে নিন, এ সপ্তাহের TRP র রেজাল্ট।

তবে এবারও বেঙ্গল টপার ‘ফুলকি’ Phulki)। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। তৃতীয় স্থান দখল করেছে ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। যৌথভাবে চতুর্থস্থানে রয়েছে ‘কথা'(Kotha) ও নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। পঞ্চমে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ষষ্ঠ স্থানে রয়েছে ‘উড়ান’ (Udaan)। সপ্তমে যৌথভাবে রয়েছে ‘রোশনাই’ (Roshnai) ও ‘আনন্দী’ (Anandi)। অষ্টম স্থানে রয়েছে ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। নবমে রয়েছে তিনটি মেগা ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhoya), ‘তেঁতুলপাতা'(Tetulpata) ও ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। আর দশমস্থান দখল করেছে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ (Diamond Didi Zindabad)।

এবার চটপট দেখে নিন, কোন মেগা কত নম্বর পেল! 

প্রথম – ফুলকি (৭.৭) (জি বাংলা) 

দ্বিতীয় – জগদ্ধাত্রী (৭.০) (জি বাংলা) 

তৃতীয় – গীতা এলএলবি (৬.৭) (স্টার জলসা) 

চতুর্থ – কথা (৬.৬) (স্টার জলসা), নিম ফুলের মধু (৬.৬) (জি বাংলা) 

পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে (৬.৪) (জি বাংলা) 

ষষ্ঠ – উড়ান (৬.১) (স্টার জলসা) 

সপ্তম – রোশনাই (৫.৮) (স্টার জলসা), আনন্দী (৫.৮) (জি বাংলা) 

অষ্টম- শুভ বিবাহ (৫.৭) (স্টার জলসা) 

নবম – অনুরাগের ছোঁয়া (৫.২) (স্টার জলসা), তেঁতুলপাতা (৫.২) (স্টার জলসা), হরগৌরী পাইস হোটেল (৫.২) (স্টার জলসা) 

দশম – ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)(জি বাংলা) 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য