‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে’ দুই বিভাগে মনোনয়ন পেল রাজামৌলির ‘RRR’

আগামী জানুয়ারি মাসে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারে কিনা, তাই দেখার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। একের পর এক আন্তর্জাতিক পুরস্কারও ঝুলিতে পুরেছে। এবার হলিউডের নামি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনোনয়ন পেল ছবিটি। তাও আবার একটি বিভাগে নয়, দু-দুটি বিভাগে। ‘বেস্ট নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ ও নাটু নাটু গানের জন্য ‘বেস্ট অরিজিন্যাল সং’ বিভাগে মনোনীত হয়েছে। আগামী জানুয়ারি মাসে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারে কিনা, তাই দেখার।

ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের দুই বাস্তব নায়ক কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজুর জীবনের উপরে ভিত্তি করেই ‘আরআরআর’ তৈরি করেছিলেন বাহুবলী খ্যাত পরিচালক এস এস রাজামৌলি। সীতারাম রাজুর চরিত্রে অভিনয় করেছেন তেলেগু সুপারস্টার রাম চরণ। আর ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। সেই সঙ্গে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন আলিয়া ভাট, অজয় দেবগণ ও শ্রিয়া শরণ। দুর্দান্ত ফোটোগ্রাফি, সম্পাদনার পাশাপাশি টানটান গল্প দর্শকদের মোহিত করে রেখেছিল। বক্স অফিসে যেমন দুর্দান্ত সাড়া ফেলে দিয়েছে, তেমনই আন্তর্জাতিক দর্শকদের মন মাতিয়ে রেখেছে ছবিটি।

‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে’ শেষ পর্যন্ত বাজিমাত করতে রাজামৌলির ‘আরআরআর’কে লড়তে হবে কোরিয়ান রোমান্টিক রহস্য ফিল্ম ‘ডিসিশন টু লিভ’, জার্মান যুদ্ধবিরোধী নাটক ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, আর্জেন্টিনার ঐতিহাসিক সিনেমা ‘আর্জেন্টিনা, ১৯৮৫’-এর সঙ্গে। ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ এ মনোনীত করার জন্য  হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রাজামৌলি।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত