প্রতারণার মামলায় শেষমেশ আদালতে আত্মসমর্পণ করলেন সলমনের নায়িকা জারিন

অভিনেত্রী জারিন খানের অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকী তাঁর মক্কেলের সঙ্গে প্রতারণার মামলায় জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছিলেন।সোমবার সেই মামলাতেই শিয়ালদা আদালতে আত্মসমর্পণ করতে শহরে হাজির হয়েছিলেন জারিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরেই চর্চায় আছেন সুপারস্টার সলমন খানের নায়িকা জারিন খান। গত সেপ্টেম্বরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও, অক্টোবরে তা মকুব করে নেয় শিয়ালদহ আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ২০১৮ সাল থেকে। অভিযোগ তিনি ১২ লক্ষ টাকা অগ্রিম নিয়েও কলকাতার পুজো উদ্বোধনে আসেননি। গত সেপ্টেম্বরে শিয়ালদহ আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু অভিনেত্রী বিরুদ্ধে সমস্ত অভিযোগে তদন্ত করার পর বিচারকরা তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল করেন। কিন্তু অভিনেত্রী রেহাই পেয়েও দমে যাওয়ার পাত্রী ছিলেন না। ২০১৮ সালে কলকাতার কয়েকটি দুর্গাপুজোর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অভিনেত্রীর আসার কথা ছিল।

তাঁকে আনার দায়িত্ব নেয় কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিনেত্রী আসবেন বলে অগ্রিম ১২ লাখ টাকা নিয়েও কলকাতায় পাড়ি দেননি। উল্টে টাকাও ফেরত দেননি বলে অভিযোগ। এরপরেই ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে নারকেলডাঙা থানার পুলিশ তদন্তে নামে। প্রায় ৫ বছর পর সেপ্টেম্বরে অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে শিয়ালদহ কোর্ট। কিন্তু সমস্ত তদন্ত করার পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। কিন্তু অভিনেত্রী জারিন খানের অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকী তাঁর মক্কেলের সঙ্গে প্রতারণার মামলায় জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করেছিলেন।সোমবার সেই মামলাতেই শিয়ালদা আদালতে আত্মসমর্পণ করতে শহরে হাজির হয়েছিলেন জারিন। কোর্টের কাছে আত্মসমর্পণ করতেই শহরে এসেছেন জারিন খান।

পুলিস সূত্রের খবর, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি করে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। কিন্তু কথা রাখেননি নায়িকা। যেদিন কলকাতায় আসার কথা ছিল তাঁর, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছিয়ে নেন তিনি। ওই ইভেন্ট সংস্থার দাবি ছিল, ফোনেই জারিন খান তাঁদের হুমকি দিয়েছিলেন যে, “তোমাদের সংস্থা মুম্বইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!” এই ঘটনার পরেই মুম্বইয়ে কাজ পেতেও বাধার মুখে পড়তে ওই সংস্থাকে। এরপরই ওই সংস্থা নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায় নারকেলডাঙা থানায়। ২০১০ সালে সলমনের হাত ধরেই বলিউডে পা রাখেন জারিন। যুবরাজ ছবিতে একসঙ্গে অভিনয় করেন জারিন ও সলমান। এরপর বীরেও একসঙ্গে দেখা যায় তাঁদের। ক্যাটরিনার সঙ্গে তাঁর মুখের আদল অনেকটা মিল পাওয়া গেলেও তিনি বলিউডে তেমন সফল হননি।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ