‘শামশেরা’ এর দ্বিতীয় গানে রোম্যান্টিসিজমে বুঁদ রণবীর-বাণী

জি হুজুর' এর পর এবার মুক্তি পেল 'শামশেরা' এর দ্বিতীয় গান 'ফিতুর'। শামশেরার এই গানে রণবীর কাপুর ও বাণী কাপুরকে দেখা যাচ্ছে ভরপুর রোম্যান্টিক মুডে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘জি হুজুর’ এর পর এবার মুক্তি পেল ‘শামশেরা’ এর দ্বিতীয় গান ‘ফিতুর’। শামশেরার এই গানে রণবীর কাপুর ও বাণী কাপুরকে দেখা যাচ্ছে ভরপুর রোম্যান্টিক মুডে। সঙ্গে রয়েছে দুজনের নাচের নানা দৃশ্য। যা মূলত শুট করা হয়েছে পাহাড়ে বৃষ্টির মধ্যে, কখনও আবার জলের তলায়, কখনও আবার কোনও টিলায় হয়েছে এই গানের নানা অংশের শুট। 

ছবির এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও নীতি মোহন। করণ মলহোত্রার কথায় মিঠুনের সুরে এই গানটি এক আলাদাই পরিবেশ তৈরি করতে চলেছে তা বলাই বাহুল্য। ইন্সতাগ্রাম হ্যান্ডেলে বাণী কাপুর এই গানের ভিডিওটি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “তুমি এবং আমি…শুধু আমরা দুজন,” হ্যাশট্যাগ দিয়েছেন  #বল্লিসোনা।

বলে রাখা ভালো এই ছবির মাধ্যমেই ৪ বছর পর পর্দায় ফিরছেন রণবীর। এই ছবিতে তাঁকে পরোপকারী ডাকাতের ভূমিকায় দেখা যাবে। শুধু তাই নয় এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন রণবীর। কাজার অত্যাচারী শুদ্ধ সিং এর হাত থেকে নিজের উপজাতিকে বাঁচাতে বদ্ধপরিকর সে। আর তা নিয়েই এগোবে এই ছবির গল্প।  

এর আগে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম গান ‘জি হুজুর’। যশরাজ ফিল্মসের প্রযোজনায় এই ছবির প্রথম গানের ভিউজ হয়েছিল ৩৩ মিলিয়ন। সেই গানের ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশনে দর্শকদের উদ্দেশ্যে লেখা হয়েছিল ”আপনারা কী রণবীরের সঙ্গে নাচতে চান”? তার উত্তরে দর্শক উত্তর দিয়েছিল। বলেছিল ‘জি হুজুর’। 

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট