চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শাশুড়ি-বউমার চুলোচুলি’, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের প্রোমো ঘিরে হাস্যরব নেটপাড়ায়

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক ধরেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন, অভিনেত্রী পল্লবী শর্মা এবং রুবেল। ‘কে আপন কে পর’ ধারাবাহিকটি শেষ হওয়ার প্রায় ২ বছর বিরতির পর অভিনয়ে প্রত্যাবর্তন করলেন পল্লবী। তাঁর অভিনয়ের সাবলীলতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। রূপে লক্ষী এবং গুনে সরস্বতী। যাই হোক, মাত্র কয়েকদিনেই টিআরপির তিন নম্বর আসন রপ্ত করে নিয়েছে এই ধারাবাহিক। শাশুড়ি-বউমার চুলোচুলি ভালই উপভোগ করছেন দর্শকমহল। সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো এসেছে। সাধারণত মধ্যবিত্ত পরিবারের অনেকেই জমানো মাথার চুল দিয়ে বাসন কেনেন। তেমনটা বিশ্বাস করেন, এই ধারাবাহিকে নায়িকার শাশুড়িও। কিন্তু জমানো চুল ফেলে দিলেই শাশুড়ি রণমূর্তি ধারণ করে। বলেন, ‘তোমার মা তোমাকে শেখাননি?’

আসলে পর্ণার শাশুড়ি ঠিক করেছিলেন জমানো চুল দিয়ে গামলা, বালতি কিনবেন, কিন্তু বউমা সেই চুল ফেলে দেওয়াতে বেজায় চটে যান তিনি। এখানেই শেষ নয়, প্রমোতে দেখা যাচ্ছে, চুল দিয়ে কেন, এমনিতেই বউমা পর্ণা শাশুড়িকে গামলা, বালতি কিনে এনে দেবেন। কিন্তু তাতে একেবারেই তিনি খুশি নন শাশুড়ি, তাঁর সেই চুল-ই চাই। শেষে পর্ণা নিজেই, নাপিতের কাছে গিয়ে বলেন, তাঁর সব চুল কেটে দিতে। ব্যস! এই প্রোমো দেখেই নেটপাড়ায় শুরু হয়, হাসি-ঠাট্টা। না হেসে থাকতে পারছেন না নেটনাগরিকরা। কেউ লিখেছেন, ‘শিরোনাম – “চুল নিয়ে চুলোচুলি হওয়া উচিত ছিল’, কারুর কথায়, ‘Logic তোমার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত যেখানেই থাকো বাংলা সিরিয়াল এ থেকো না’। কারুর দাবি, ‘মাসীমার দুটো গামলা ও একটি বালতির জন্য রাখা চুলের ফেরতের দাবি জানাই।’ কেউ ব্যঙ্গ করে বলেছেন, ‘যেমন শাশুড়ি তেমন বৌমা’।

প্রসঙ্গত, উত্তর কলকাতার বনেদি বাড়ির প্রেক্ষাপটে তৈরি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি। যেখানে দেখানো চলছে, ট্রিপিকাল মধ্যবিত্ত পরিবারের গোঁড়ামি। বউমা চাকরি করা শাশুড়ির পছন্দ নয়। শেষমেশ চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তবে শাশুড়ি-বউমার এই ঝগড়ায় পর্ণার পাশে দাঁড়িয়েছে বাড়ির অনেকেই। এদিকে ঘরে-বাইরের এই লড়াইয়ে স্বামী সৃজনকে পাশে পেতে চান পর্ণা। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাঁর মায়ের অতিরিক্ত অধিকার ভালোবাসা। এভাবেই ধারাবাহিক এগোচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ