চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ থেকে বাদ শ্রেয়াস-আরশাদ

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই মুক্তি পাবে সলমন খান অভিনীত ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ (Kabhi Eid Kabhi Diwali)। এই ছবির জন্যে ফের আরেকবার চর্চায় এল সলমন (Salman Khan)। ফরহাদ সামজি পরিচালিত, এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন পূজা হেজ। সম্প্রতি, এই ছবির দুটি গুরুত্বপূর্ণ কাস্ট পরিবর্তন করা হয়েছে। ছবিতে অভিনেতা শ্রেয়াস তালপাড়ে এবং আরশাদ ওয়ারসির জায়গায় এসেছেন আয়ুষ শর্মা এবং জাহির ইকবাল।

আপাতত আর কোনও কাস্টিং পরিবর্তন হয়নি বলেই জানা গিয়েছে। সম্প্রতি, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, এই ছবির শুরুতে সলমান খানের ভাইয়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল আয়ুষ শর্মার, কিন্তু চরিত্রের স্ক্রিন টাইম কম হওয়ায় আয়ুষ রাজি হননি। তবে আয়ুষ এখন আবার চাইছেন, এই ছবিতে কাস্টিং-এর জন্যে, তাই সলমনের বোনের বরের আবদার ফেরাতে পারেনি সলমন, সেই কারণেই ছবি থেকে বাদ পড়ে গেলেন শ্রেয়াস তালপড়ে এবং আরশদ ওয়ারসি।

কিছুদিন আগেই সাজিদ নাদিয়াদওয়ালার (Sajid Nadiadwala) সঙ্গে সম্পর্কে ছেদ হয়েছিল সলমানের, সেই কারণেই ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র প্রযোজকের দায়িত্ব থেকে সরে যান সাজিদ।

তবে নায়িকার চরিত্র একই রয়েছে। এই ছবিতে দক্ষিণের সুপারস্টার পূজা হেজ (Pooja Hedge)-কে দেখা যাবে ভাইজানের বিপরীতে। ছবিটি মুলত একটি তামিল ছবির রিমেক হতে চলেছে। অন্যদিকে আয়ুষ শর্মার সঙ্গে সলমনকে প্রথম স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। সলমনের আগামী প্রজেক্ট, বহু প্রতীক্ষীত ‘টাইগার 3’,যেখানে নায়িকার ভূমিকায় রয়েছেন, ক্যাটরিনা কাইফ। এছাড়া এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনেতা ইমরান হাশমিকেও (Emraan Hashmi) দেখা যাবে। এছাড়াও সলমনের ঝুলিতে রয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজের বিপরীতে ‘Kick 2’ ছবিটি।

Published by:

Share Link:

More Releted News:

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ