‘প্রিন্সিপালের কাছে বহুবার চড় খেয়েছি’, স্কুল জীবনে ফিরে গেলেন রণবীর

রণবীর, চলচ্চিত্রে যেমন প্রধান অভিনেতারা একে অপরকে মিথ্যা কথা বলেন, বাস্তব জীবনেও কি কখনও এমন মিথ্যা কথা বলেছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের নতুন বাবা রণবীর কাপুর এখন তাঁর আসন্ন ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ছবির প্রচারে ব্যস্ত। ইতিমধ্যেই দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। তবে তাঁর সঙ্গে দেখা নেই ছবির নায়িকা শ্রদ্ধা কাপুরের। আসলে পরিচালক লাভ রঞ্জন চাইছেন দর্শকরা একেবারে সিনেমায় এই জুটির রসায়ন দেখুক। তাই আলাদা আলাদা প্রচারে যাচ্ছেন রণবীর কাপুর। আর প্রচারে গিয়ে নানারকম প্রশ্নের শিকারও হচ্ছেন তিনি। কেউ তাঁর সদ্যোজাত সন্তান রাহাকে নিয়ে কথা বলছেন আবার কেউ আলিয়ার সঙ্গে তাঁর সাংসারিক খুঁটিনাটির বিষয়ে জানতে চাইছেন, আর বুদ্ধিমত্তা নায়ক সব উত্তর সুন্দরভাবে প্রেজেন্ট করছেন।

রণবীর সম্প্রতি দ্য কপিল শর্মা শোতে গিয়েছিলেন তাঁর আসন্ন ছবির প্রচার সারতে। সেখানে কৌতুক অভিনেতা কপিলের সঙ্গে চ্যাট চলাকালীন, আরকে প্রকাশ করেন যে, একবার তাঁর স্কুলের অধ্যক্ষ একবার তাঁকে চড় মেরে ক্লাস থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রচারমূলক ক্লিপটিতে দেখা গিয়েছে কপিল রণবীরকে জিজ্ঞাসা করছেন, “রণবীর, চলচ্চিত্রে যেমন প্রধান অভিনেতারা একে অপরকে মিথ্যা কথা বলেন, বাস্তব জীবনেও কি কখনও এমন মিথ্যা কথা বলেছেন?” রণবীর স্মরণ করেন, একবার, যখন তিনি স্কুলে বিরক্তিকর ক্লাস চলাকালীন বেরিয়ে গিয়েছিলেন, লুকিয়েছিলেন, তখন স্কুলের প্রিন্সিপ্যালের কাছে তিনি ​​ধরা পড়েন।

তারপর প্রিন্সিপল তাঁকে বহুবার থাপ্পড় মেরেছিলেন। রণবীর আরও বলেন, তিনি আমাকে চড় মেরে একপাশে নিয়ে গেলেন, তারপর আমার চুল টেনে অন্য দিকে নিয়ে গেলেন।” এরপর প্রিন্সিপাল রণবীরকে জিজ্ঞেস করলেন কী করছিলে? তখন রণবীরকে বাধা দিয়ে কপিল বলেন, “থাপ্পড় মারার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল।” আগামী ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রণবীর-শ্রদ্ধার নতুন ছবি।

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ