এই মুহূর্তে

‘নিজেদের ঝামেলা মিটিয়ে নিন’, নওয়াজ ও আলিয়াকে পরামর্শ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: মাসভর সংবাদের শিরোনামে রয়েছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। পারিবারিক গার্হস্থ্যের জন্যে তাঁর পরবর্তী ছবি মুক্তির ঘোষণাও পিছিয়ে দেওয়া হয়েছে। দিন দিন যেন জটিল থেকে জটিলতর হচ্ছে নওয়াজউদ্দিন ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ। কয়েক দিন আগেই দ্বিতীয় সন্তানের দায়িত্ব অস্বীকার করেছেন নওয়াজউদ্দিন, সেই নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন আলিয়া। সন্তানের ডিএনএ টেস্টের আর্জি জানিয়েছেন। শুক্রবার বম্বে হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর স্ত্রী-সহ দুই নাবালক সন্তান। এদিন আদালতে উপস্থিত হয়ে বড়সড় অভিযোগ আনলেন আলিয়া সিদ্দিকী। নওয়াজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি। এছাড়াও নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে আলিয়া জানালেন, অভিনেতা তাঁর থেকে সন্তানকে কেড়ে নিতে চাইছেন। তিনি সন্তানদের দায়িত্ব নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন।

আলিয়ার দাবি, “যে কোনও দিনও সন্তানদের বড় হওয়ার দায়িত্ব নিল না, সে এখন দায়িত্ব নিতে এসেছে। আসলে ও আমার থেকে আমার সন্তানদের কেড়ে নিতে চাইছে। সন্তানরা জানলই না বাবার স্নেহ কি হয়। অর্থের জোরে এখন নানা হওয়ার দায়িত্ব নিতে এসেছে সে। কোনোদিনও সে আমার সন্তানদের আলাদা করতে পারবে না আমার থেকে।” এদিকে নওয়াজউদ্দিন তাঁর সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্যে আদালতে আবেদন জানিয়েছেন। বিচারপতি এ এস গড়করি এবং পি ডি নায়েকের একটি ডিভিশন বেঞ্চ অভিনেতা এবং তাঁর স্ত্রীকে সন্তানদের নিয়ে তাঁদের মতভেদ সমাধান করতে বলেছেন।

আদালতের কথায়, “নওয়াজউদ্দিন সিদ্দিকী শুধুমাত্র তাঁর সন্তান এবং তাঁদের শিক্ষা নিয়ে উদ্বিগ্ন। একে অপরের সঙ্গে কথা বলুন। পিতা ও সন্তানের মধ্যে যোগাযোগ রাখুন। অবিলম্বে নিজেদের সমস্যাগুলি সমাধান করুন৷” সিদ্দিকীর পক্ষের আইনজীবী প্রদীপ থোরাট জানিয়েছেন অভিনেতা তাঁর সন্তানদের হদিস সম্পর্কে অবগত ছিলেন না। “আবেদনকারী (সিদ্দিকী) ভেবেছিলেন যে তাঁর সন্তানরা দুবাইতে রয়েছে। কিন্তু তিনি এখন শিশুদের স্কুল থেকে একটি মেইল ​​পেয়েছেন যে তাঁরা তাঁদের ক্লাসে উপস্থিত হচ্ছেন না।” প্রদীপ থোরাট আরও বলেন, অভিনেতার প্রাক্তন স্ত্রী ২০২২ সালের নভেম্বরে সন্তান ছাড়াই দুবাই থেকে ভারতে এসেছিলেন। ওই নারী ও তাঁর সন্তানরা দুবাইয়ের স্থায়ী বাসিন্দা। বেঞ্চ আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীর কাছে সন্তানদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে।

এদিকে রিজওয়ান সিদ্দিকী আদালতকে বলেছেন, শিশুরা তাঁদের জন্মদাত্রী মায়ের কাছে আছে। তাঁকে ছেড়ে দুবাইতে ফিরে যেতে চায় না। দুই সন্তানই তাঁদের মায়ের সঙ্গে ভারতে থাকতে চায়। তাঁরা এখানে শিক্ষা চালিয়ে যেতে চায়। এরপর বেঞ্চ আলিয়াকে আগামী সপ্তাহের মধ্যে সন্তানদের শিক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন তা আদালতকে জানাতে বলেছেন। আদালত বলেছেন, “আমরা শুধু জানতে চাই যে তাঁদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে কিনা। নওয়াজউদ্দিন সিদ্দিকী শুধুমাত্র শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন।” বেঞ্চ পরবর্তী শুনানি ৩ মার্চ ধার্য করেছেন। গত মাসে, ভারসোভা থানায় পুলিশ অভিনেতার মা, মেহরুনিসা সিদ্দিকীর অভিযোগের ভিত্তিতে আলিয়ার বিরুদ্ধে অনুপ্রবেশ এবং স্বেচ্ছায় আঘাত করার অভিযোগে মামলা করেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব’, বিয়ের রেশ কাটতেই চটে লাল রশ্মিকা, আবার কী হল?

স্বাস্থ্যসাথীর সুবিধে পাবেন টলিপাড়ার ৭ হাজার কলাকুশলী, দেবের অনুরোধে সাড়া মমতার

কেরলের বাসভবন থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ

সেরা পাঁচে নেই ‘বিদ্যা ব্যানার্জি’, TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, কিন্তু শীর্ষে কে?

অস্কারে ইরানি ড্রোন হামলার আশঙ্কা, হলি-তারকাদের নিরাপত্তায় বাড়তি জোর

জন্মসূত্রে মুসলিম, হিন্দু ব্যবসায়ীকে বিয়ে, এখন শিব-কৃষ্ণের ভক্ত মুমতাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ