থেমে গেল প্রাণ, বাবার প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী অভিনেত্রী সামান্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভুর(Samantha Ruth Prabhu) জীবনে ধেয়ে এল একরাশ শূন্যতা। নিজের প্রাণের চেয়েও প্রিয় বাবাকে এদিন হারালেন অভিনেত্রী। প্রয়াত হয়েছেন জোসেফ প্রভু(Joseph Prabhu)। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার মৃত্যুর খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। হৃদয়বিদারক ওই স্টোরিতে লেখা ‘যতক্ষণ না আমরা আবার দেখা করি, বাবা’। লেখার ঠিক পাশেই জায়গা করে নিয়েছে একটি হৃদয় ভাঙার ইমোজি।

সামান্থার বাবা জোসেফ প্রভু অ্যাংলো ইন্ডিয়ান হওয়ার পাশাপাশি ছিলেন একেবারে খাঁটি দক্ষিণী মানুষ। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা চেন্নাইতেই। সামান্থার বিনোদন জগতে আসার সিদ্ধান্তকে বরাবরই পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। সর্বদা কাজ করেছেন মেয়ের সাপোর্ট সিস্টেম হিসেবে। খারাপ সময়েও মেয়েকে অনুপ্রেরণা জোগাতেন তিনি। মেয়ের কাছে জোসেফ ছিলেন একজন বাস্তব জগতের হিরো। মেয়ের অভিনেত্রী হয়ে ওঠার পিছনে তাঁর বিরাট অবদান রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন কন্যা সামান্থা।

অভিনেত্রীর বাবার মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা এই কঠিন সময়ে সামান্থা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনয় জীবন ছাড়াও সামান্থার ব্যক্তিগত জীবনেও ছিল একাধিক চড়াই-উতরাই। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সেই কবেই। নিজের মতো বেশ ভালো থাকার চেষ্টা করছিলেন সামান্থা। কিন্তু সেই চেষ্টার মাঝেই কাটল তাল। যদিও আজকের দিনটি তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের জন্য যথেষ্ট স্পেশাল। আজ তাঁর গায়ে হলুদ। সামান্থাকে ভুলে শোভিতার সঙ্গে নতুন জীবন শুরু করছেন তিনি। একেই বোধহয় বলে নিয়তি। নদীর এক কূল গড়ে তো আরেক কুল ভাঙে। সামান্থার বাবার মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যেই তাঁর বেশকিছু সহকর্মীরাও সমবেদনা প্রকাশ করেছেন।

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’