চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চুপিসাড়ে চতুর্থ বিয়ে সেরে ফেললেন শ্রাবন্তী, পাত্র টেলিপাড়ার জনপ্রিয় মুখ

নিজস্ব প্রতিনিধি: বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যাঁকে নিয়ে প্রতিনিয়ত চর্চা চলছেই। তবে অভিনেত্রীর পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবনে বেশি দখলদারি মানুষের। একে একে তিন নম্বর বিয়ে করে ফেলেছেন শ্রাবন্তী, যদিও তাঁর তৃতীয় বিয়ে আইনী হেফাজতে অর্থাৎ তিনি এখনও আইনী মতে রোশনের বিবাহিতা স্ত্রী। এখন সিঙ্গেল জীবন কাটাচ্ছেন তিনি। মাঝে চতুর্থ বিয়ের গুঞ্জন উঠেছিল ঠিকই। কিন্তু সেটাও এখন পগাড়পার। তবে মাঝে মধ্যেই তাঁকে নিয়ে চর্চার ধুম ওঠে। এবার একেবারে পরনে লাল বেনারসি, খোপায় গোঁজা গোলাপ, মাথায় টিকলি, কপালে চন্দনের টিপ, গা ভরা গহনায় মুড়ে সম্পূর্ন বিয়ের সাজে ধরা দিলেন শ্রাবন্তী। তবে কী চতুর্থ বিয়ে সেরে ফেললেন নায়িকা?

চারিদিকে যে হারে বিয়ের সানাই বাজছে, তাতে করে একেবারেই অবাক হওয়ার কিছু নেই, করতেই পারেন। অভিনেত্রীর কাছে বিয়েটা এখন জলভাত। ১৯ বছরের সন্তানের মা তিনি, কে বলবে! সবাই ভাই এবং বোনই মনে করে তাঁদের। এদিন অভিনেত্রীর সাজে যোগ হয়েছিল মাথায় শোলার মুকুটও। ছোট পর্দার অভিনেতা রবি শাহ-র সঙ্গে নববধূর সাজে ফ্রেমবন্দি হলেন তিনি। তবে অবাক হওয়ার কিছু নেই। পেশাগত কারণে বহুবার বউ সেজেছেন শ্রাবন্তী। তাই এবারও একটি ফ্যাশন হাউজের জন্য বৌ সেজে ফটোশুট করলেন তিনি। সবকিছু ঠিক থাকলেও নেটিজেনরা বিষয়টি নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন শ্রাবন্তীকে।

কেউ বলেন, ‘আর কত বিয়ে করবা খুকি।’ আবার কেউ লেখেন, ‘আবার বিয়ে। আমি কেন মরি না।’ আবার কেউ লেখেন, ‘পৃথিবীর একমাত্র নারী শ্রাবন্তী, যার বিয়ে বিয়ে খেলতে খুব ভালো লাগে।’ আরও একজন লেখেন, ‘ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, তবু বিয়ের শখ গেলো না।’ তবে অনেকেই জানতে চেয়েছেন, অভিনেত্রী চতুর্থ বিয়ে কবে করছেন? আসলে কিছুই না। খুব শীঘ্রই তাঁরা জুটিতে অভিনয় করবেন। তারই সামান্য ঝলক। ২০০৩ সালে পরিচালক রাজীবকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী। তাঁদের পুত্রসন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ২০১৬ সালের জুলাইয়ে প্রেমিক কিষাণ ভিরাজকে বিয়ে করেন তিনি। ২০১৭ সালের আগস্টের দিকে তাঁর দ্বিতীয় সংসার ভাঙলে ২০১৯ সালের ১৯ এপ্রিল গোপনে প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। এখন সেই বিয়েই আইনের হেফাজতে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ