এই মুহূর্তে




টাক নিয়ে শ্রীজাতকে কটাক্ষ সৃজিতের, সরগরম নেটপাড়া

নিজস্ব প্রতিনিধিঃ পেশাদারিত্বের গন্ডি ছাড়িয়েও তাঁরা খুব ভালো বন্ধু। এখন তো আবার জানা যাচ্ছে কবি-পরিচালক  শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ‘মানবজমিন’ ছবিতে কাজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এর আগে সৃজিত মুখপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে দেখা গিয়েছিল শ্রীজাতকে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরের পোস্টে নানা মজাদার কমেন্ট করেন। আর তা জমিয়ে উপভোগ করেন নেটনাগরিকরা। তবে এবার  কবি শ্রীজাতর টাক নিয়ে রসিকতায় মাতলেন সৃজিত মুখোপাধ্যায়। আর সেই খবর আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। 

কিন্তু হঠাৎ কী হল? তাহলে শুনুন, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে শিশুশিল্পীর খোঁজে একটি পোস্ট করেছিলেন। আর সেখানেই কমেন্ট করেন কবি শ্রীজাত। লেখেন ‘‘আমার হাইটটা মিলে যাচ্ছে’ আর সেখানেই তাঁকে উদ্দেশ্য করে সৃজিত লিখেছেন ‘ম্যাচুরিটিও মিলে যাচ্ছে। শিশুমন ইত্যাদি। শুধু চুলটা…।” আর এই মন্তব্যই উপোভোগ করে পড়েছেন নেটজনতা।

দুই বন্ধুর খুনসুটি বরাবরের মত উপোভোগ করেছেন সকলে। আপাতত সোশ্যাল মিডিয়ায় এই কমেন্ট চালাচালির বিষয়টি ভাইরাল। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রয়াত ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিনে বিশেষ আয়োজন পুত্র সানি-ববির, ভক্তদের জন্য কী উদ্যোগ?

ছবি মুক্তির আগে অর্থের বিনিময়ে পেইড হাইপ, সোশ্যাল মিডিয়ায় সরব ইয়ামি ও হৃত্বিক

প্রথম বিবাহ বার্ষিকীতে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা বিশেষ ভিডিও শেয়ার শোভিতার

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দাপট অব্যহত, টিআরপিতে বাজিমাত করল কে?

রাজের জীবনের সমস্যা কী? সামান্থাই তুললেন প্রশ্ন

প্রাণাধিক প্রিয় সেতার নষ্ট, এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ রবি কন্যা অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ