মৃণাল সেনকে নিয়েই সৃজিতের আগামী ছবি, মুক্তি পেল পোস্টার

মৃণাল সেনের ৯৯তম জন্মদিনে আগামী ছবির কথা ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল পোস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৪ মে বরেণ্য পরিচালক মৃণাল সেনের আজ ৯৯তম জন্মদিন। আর তাই বাংলা চলচ্চিত্র জগতে এ এক গুরুত্বপূর্ণ দিন বলাই ভালো। আর সেই দিনেই মৃণাল সেনকে নিয়ে সেলুলয়েডের পর্দায় নতুন ছবি নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। বরেণ্য পরিচালকের ৯৯তম জন্মদিনে আগামী ছবির কথা ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। আর সেই উপলক্ষ্যে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পদাতিক দ্য ফুট সোলজার’। 

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবির পোস্টার শেয়ার করেছেন সৃজিত। আর সেই পোস্টারে ব্যবহার করা হয়েছে মৃণাল সেনের বিখ্যাত ছবি। দেখা যাচ্ছে রাস্তার উপরে বসে রয়েছেন তিনি। ছবির কথা ঘোষণা করলেও কবে এই ছবি দর্শক দেখতে পাবেন তা জানা যায়নি। সৃজিতের ছবির পোস্টারে লেখা রয়েছে ‘কামিং সুন’। 

সোশ্যাল মিডিয়াতেই সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন লকডাউনের সময় থেকেই এই ছবির চিন্তাভাবনা শুরু। এবার জোরকদমে নামতে চান তিনি শুটিং ফ্লোরে কারণ আগামী বছরেই মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। তবে এই ছবি কোন কোন তারকাকে দেখা যাবে বা কবে থেকে শুটিং শুরু হবে কিছু এখনও জানা যায়নি।  

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সুবর্ণ সুযোগ, মাত্র ৭,২৪৯ টাকায় মিলছে 32MP ক্যামেরার Realme স্মার্টফোন

শনি-চন্দ্রের মিলনে তৈরি বিষ যোগ, ৩ রাশির জীবনে নেমে আসছে ভয়ঙ্কর বিপদ!

শনির রাশিতে রাহুর গোচর, লাভবান হবেন ৩ রাশির জাতকরা

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা