মুক্তি পেল সৃজিতের পরিচালনায় ‘এক্স=প্রেম’ ছবির প্রথম গান

নিখাদ প্রেমের গল্প নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 'এক্স=প্রেম' ছবির নাম। শুক্রবার মুক্তি পেল ছবির গান 'ভালোবাসার মরশুম'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিখাদ প্রেমের গল্প নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘এক্স=প্রেম’ ছবির নাম। শুক্রবার মুক্তি পেল ছবির গান ‘ভালোবাসার মরশুম’। শ্রেয়া ঘোষালের কন্ঠে এই গান শুনলে আপনার পুরানো প্রেমেও যে জোয়ার আসবে তা বলাই বাহুল্য। এখন ছবি মুক্তির দিন গুনছেন সকলেই। সাদা কালো ক্যানভাসে এই ছবির পোস্টার আগেই নজর কেড়েছিল। এবার সদ্য মুক্তিপ্রাপ্ত গানেও সেই ছোঁয়া দেখা গেল। এসভিএফের প্রযোজনায় সৃজিতের এই ছবি যে প্রেমের নতুন সংজ্ঞা নিয়ে আসতে চলেছে তা বলাই বাহুল্য। বেশ নস্টালজিয়া কাজ করবে ছবির প্রথম গান শুনলেই। ছবিটি মুক্তি পাবে আগামী ১৩ মে। 

২০২১ এর জুলাই মাসে শুরু হয়েছিল ছবির শুটিং। অনেকদিন ধরেই নাকি দর্শকদের তরফে প্রেমের সিনেমা বানাওর অনুরোধ আসছিল পরিচালকের কাছে। এবার তা তিনি বানিয়েই ফেললেন। কলেজ জীবনের প্রেমের গল্পই মূলত বলবে এই ছবি। আর আপনি যদি বহুদিন আগেই সেই পাট চুকিয়ে ফেলে থাকেন তাহলে বলতে হয় এই ছবির প্রেমে আপনি একটু বেশিই পড়বেন। ছবিতে রয়েছেন অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, মধুরিমা বসাক, শ্রুতি দাস প্রমুখ। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ডেবিউ করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। 

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী