চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপি লিস্টে কত নম্বরে থাকলো পছন্দের সিরিয়াল, দেখে নিন এক ঝলক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার হলেই টিআরপি (TRP list) তালিকায় এক ঝলক চোখ বুলিয়ে নেন টেলিভিশনের (televison) অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অনান্য কলাকুশলীরা। টিআরপি তালিকায় নিজেদের পছন্দের ধারাবাহিক (Serial) কতটা এগোল বা কতটা পিছোল তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন অনুরাগীরাও। কিন্তু এই সপ্তাহে দিওয়ালী ভাইফোঁটা থাকার কারনে বৃহস্পতিবার কাঙ্খিত টিআরপি তালিকা প্রকাশ হয়নি। পরিবর্তে সোমবার প্রকাশ পেল টিআরপি তালিকা। আর এবারের টিআরপি তালিকায় ব্যাপক ওঠাপড়া হল বিভিন্ন ধারাবাহিকের স্থান।

আগের দুই সপ্তাহে টানা টিআরপি তালিকায় প্রথম স্থান ধরে রাখলেও এই সপ্তাহে পিছিয়ে গেল জি বাংলার ধারাবাহিক “গৌরি এলো”। পরিবর্তে প্রথম স্থানে উঠে এলো স্টার জলসার ধারাবাহিক “ধুলোকণা”। গত সপ্তাহে ৭.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে ছিল ধারাবাহিকটি। এই সপ্তাহে বেঙ্গল টপার হওয়ার পাশাপাশি প্রাপ্ত নম্বরের ক্ষেত্রেও অনেকটা এগিয়ে গেছে লালন ফুলঝুরির গল্প। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৮.৮। তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক “গৌরি এলো” এবং স্টার জলসার ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া”। “গৌরি এলো” এই সপ্তাহে ধুলোকনার কাছে প্রথম স্থান হারিয়ে নেমে এসেছে দ্বিতীয় স্থানে। অন্য দিকে তালিকায় অনেকটাই এগিয়ে এসেছে “অনুরাগের ছোঁয়া”। দুটি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৭.৭। পাশপাশি তৃতীয় স্থানে গাঁটছড়াকে হারিয়ে উঠে এলো ধারাবাহিক জগদ্ধাত্রী । গত সপ্তাহে ৭.২ নম্বর পেয়ে চতুর্থ স্থানে ছিল এই ধারাবাহিক এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.৫। অন্যদিকে গত সপ্তাহে তৃতীয় স্থানে থাক্লেও এই সপ্তাহে দু কদম পিছিয়ে পঞ্ছম স্থানে চলে গেছে গাঁটছড়া। মিঠাই সহ বাকিরা তালিকায় কে কোথায়? দেখে নিন সম্পূর্ণ টিআরপি তালিকা।

প্রথম- ধুলোকণা (৮.৩)

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৭)/ গৌরী এলো (৭.৭)

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৫)

চতুর্থ- আলতা ফড়িং (৭৩)

পঞ্চম- গাঁটছড়া (৭.২)

ষষ্ঠ- মাধবীলতা (৬.৮)

সপ্তম- সাহেবের চিঠি (৬.৫)

অষ্টম – মিঠাই (৬.৪)

নবম – এক্কা দোক্কা (৬.৩)

দশম – খেলনা বাড়ি (৬.২)

আরও পড়ুনঃ টিআরপি লিস্টে কত নম্বরে থাকলো পছন্দের সিরিয়াল, দেখে নিন এক ঝলক

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ