চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গসেরা হল কোন সিরিয়াল, তালিকায় পিছল কে? দেখে নিন এক ঝলক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার মানেই টেলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা থেকে শুরু করে অনুরাগীরা সকলেই টিআরপি তালিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কোন সিরিয়াল দর্শকদের ভালোবাসা পেয়ে টিআরপি তালিকার শীর্ষে পৌঁছে গেল আর কোন সিরিয়াল চলে গেল পিছনে তা জানতে আগ্রহী থাকেন সকলেই। কারণ টিআরপি তালিকায়(TRP list) পাওয়া নম্বরের উপরেই নির্ভর করে থাকে সিরিয়ালের ভবিষ্যৎ। তাই টিআরপি তালিকা ধরে রাখতে জোর লড়াই চলে বাংলার দুই বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার জলসা এবং জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের মধ্যে।

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সবাইকে পিছনে ফেলে বেঙ্গল টপার হয়েছে জি বাংলার “গৌরী এলো” সিরিয়াল মা ঘোমটা কালীর আশীর্বাদে ৭.৫ নম্বর পেয়ে টিআরপি তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ঈশান গৌরীরা পাশাপাশি তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে জি বাংলারই অপর ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছে বোঝাই যাচ্ছে। অন্যদিকে টিআরপি তালিকায় তৃতীয় স্থান অর্জন করে চ্যানেল টপার হয়েছে স্টার জলসার সিরিয়াল ধুলোকোনা। চতুর্থ স্থান অর্জন করেছে এই চ্যানেলেরই অপর ধারাবাহিক গাটছড়ার সিংহ রায় পরিবার পাশাপাশি তালিকায় ৫ নম্বর স্থান অর্জন করেছে জি বাংলার সিরিয়াল খেলনা বাড়ি এই বারেই প্রথমবার টিআরপির তালিকায় সেরা পাচে জায়গা করে নিল এই সিরিয়াল। অন্যদিকে এর আগে ৫৬ সপ্তাহ ধরে বঙ্গ সেরা জায়গা ধরে রেখেছিল জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল মিঠাই তবে বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় সেরার শিরোপা হারিয়েছে মোদক পরিবার। এই সপ্তাহে তালিকায় আরো কিছুটা পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে এই সিরিয়াল।

এক ঝলকে দেখে নিন এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা

প্রথম- গৌরী এলো (৭.৫)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.০)

তৃতীয়- ধুলোকণা (৬.৭)

চতুর্থ- গাঁটছড়া (৬.৫)

পঞ্চম- খেলনা বাড়ি (৬.১)

ষষ্ঠ- আলতা ফড়িং (৫.৯)

সপ্তম- মাধবীলতা (৫.৮)এবং মিঠাই (৫.৮)

অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৭)

নবম- নবাব নন্দিনী (৫.৪)

দশম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৫.৩)

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ