‘মহিলা ক্রিকেটকে মানচিত্রে তুলে ধরার জন্যে মিতালি রাজকে ধন্যবাদ’: তাপসী পান্নু

Share:

নিজস্ব প্রতিনিধি: আজই সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা নিজেই ঘোষণা করেছেন ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজ (Mithali Raj)। যার অধিনায়কত্বে একের পর এক ম্যাচে মারাত্মক স্কোর করেছে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। তাঁর অবসর নেওয়ার ঘোষণার কথা শোনা মাত্রই স্বাভাবিকভাবেই দুঃখ প্রকাশ করেছেন সেলিব্রিটি থেকে ক্রিকেটপ্রেমীরা। এদিন মিতালি রাজের ক্রিকেট থেকে অবসর নেওয়ার খবর শোনা মাত্রই নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)।

তিনি মিতালি রাজের সঙ্গে একটি থ্রোব্যাক ছবি নিজের ইনস্টাগ্রাম পোস্ট করে একটি হৃদয়গ্রাহী নোট লিখলেন। তাঁর লেখা অনুযায়ী, “ভারতীয় ক্রিকেট দলের সর্বকনিষ্ঠ ওডিআই অধিনায়ক মিতালি রাজ। একমাত্র এই ভারতীয় ক্রিকেটার, যিনি ৪ টি বিশ্বকাপে দলের হয়ে অধিনায়কত্ব করেছেন এবং দুবার ফাইনালে পৌঁছেছেন! এছাড়া মিতালি সবথেকে কম বয়সী ক্রিকেটার, যিনি সর্ব প্রথম টেস্ট ম্যাচে ২০০ রান করেছিলেন। এমনকী মিতালি রাজ আন্তর্জাতিক ম্যাচে নিজের অভিষেকের দিন, সর্বোচ্চ রান করা একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ২৩ বছর কেরিয়ারে ভারতীয় ক্রিকেট দলকে অনেক কিছু দিয়েছেন, এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। ইতিহাসে খোদাই করা থাকবে তাঁর নাম।”

 

 

View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee)

আসলে তাপসীর পরবর্তী ছবি মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’। যা চলতি বছরে ১৫ জুলাই মুক্তি পাবে। এই ছবিতে তিনি মিতালি রাজের ভূমিকায় অবতীর্ণ হবেন। এই ছবির কথা ২০১৯ সালে মিতালি রাজের জন্মদিনের দিন ঘোষণা করেছিলেন। মিতালির অবসর নিয়ে তাপসী একটি বিবৃতিও জারি করে বলেছেন, “মিতালি এমন একজন ক্রিকেটার, যিনি ভারতের রেকর্ড স্টার। তিনি এমন একজন ক্রিকেটার যার ফ্যান ফলোয়িং আকাশছোঁয়া। তিনি এমন একজন ক্রিকেটার যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হতে পারে! আমাদের দেশে এখনও অনেককিছুতে মহিলাদের উপস্থিতি উদ্বিগ্ন, সেখানে মহিলা হয়ে ক্রিকেট খেলেছেন মিতালি। তাই শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে নারী ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর একজন ভক্ত হিসেবে আমি খুব সৌভাগ্যবান যে, মিতালির ২৩ বছরের গৌরবময় যাত্রাকে আমি ক্যামেরায় তুলে ধরতে পারব তাঁর চরিত্রে অভিনয়ের মাধ্যমে।”

কাজের ফ্রন্টে, তাপসীর আগামী ছবি স্পোর্টস ড্রামা ‘শাবাশ মিঠু’, এই ছবির টিজার ২১ মার্চ মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। ‘শাবাশ মিঠু’ ছাড়াও, তাপসীকে আরশাদ সাঈদ পরিচালিত ‘ওহ লডকি হ্যায় কাহান’-ছবিতেও দেখা যাবে। এছাড়া রাজকুমার হিরানির ‘ডানকি’ ছবিতেও শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাঁকে।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী