দশমীতে বন্ধুদের সঙ্গে মিলে জমিয়ে ঢাক বাজালেন গৌরব, ভিডিও তুললেন অনিন্দ্য

তাঁর ভিডিও তুললেন তাঁর বন্ধু তথা সহকর্মী অনিন্দ্য চট্টোপাধ্যায়। গাঁটছড়া ধারাবাহিক থেকেই গৌরব এবং অনিন্দ্যর বন্ধুত্ব শুরু। এবারের পুজোর প্রায় প্রতিটি দিনই তাঁরা একসঙ্গে কাটিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের পুজো সেই মহালয়া থেকেই শুরু হয়েছে, সুতরাং চারদিন নয় একেবারে ১০ দিন ধরে চলেছে পুজো। আজ দশমী, মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই চলেছে দেবী বরণ এবং সিঁদুর খেলা।কারণ মাকে ১ বছরজর জন্যে আবারও তার স্বামী কাছে পাঠাতে হবে। তবে নিজে চলে গেলেও মর্ত্যে রেখে যাচ্ছেন তাঁর সন্তানদের, কারণ কিছুদিন বাদেই লক্ষী পুজো, তারপর কার্তিক পুজো, আর মাস কয়েক বাদেই সরস্বতী পুজো। তাই বাঙালিদের মন খারাপের কোনও কারণই নেই। ১২ মাসের তেরো পার্বণ বলে কথা। যাই হোক, ইতিমধ্যেই গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে মায়ের বিসর্জন পর্ব। একরাশ দুঃখ নিয়ে মাকে বিদায় জানাচ্ছেন প্রতিটি বাঙালি, মা না গেলে যে আর আগামী বছর ফিরতে পারবেন না। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও মেতেছেন মায়ের বিসর্জন যাত্রায়। অবশেষে বাঙালির সেই শ্রেষ্ঠ উৎসবের শেষ লগ্ন আগত। বিজয়া দশমী উপলক্ষ্যে জমিয়ে ঢাক বাজালেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। লাল পঞ্জাবি পরে বিজয়া দশমী উপলক্ষ্যে জমিয়ে ঢাক বাজালেন গৌরব চট্টোপাধ্যায়।

সঙ্গে ছিল তাঁর চোখে রোদ চশমা এবং হাতে স্মার্টওয়াচ। কপালে গালে সিঁদুর মাখা। হাসিমুখেই ঢাক বাজালেন অভিনেতা। ভিডিও পোস্ট করে তিনি লিখলেন ‘শুভ বিজয়া।’ আর তাঁর ভিডিও তুললেন তাঁর বন্ধু তথা সহকর্মী অনিন্দ্য চট্টোপাধ্যায়। গাঁটছড়া ধারাবাহিক থেকেই গৌরব এবং অনিন্দ্যর বন্ধুত্ব শুরু। এবারের পুজোর প্রায় প্রতিটি দিনই তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। ষষ্ঠী থেকে দশমী রোজই তাঁদের একত্রে ছবি তুলে পোস্ট করেছেন। তবে 

গৌরবের ঢাক বাজানো দেখে অনুরাগীরা নানা রকম মন্তব্য করেছেন। কেউ লেখেন, ‘শুভ বিজয়া দাদাভাই।’ কেউ আবার লেখেন, ‘কী সুন্দর লাগছে আপনাকে।’ এছাড়া পুজোর সময়ে স্ত্রী অভিনেত্রী দেবলীনা কেও কাছ ছাড়া করেননি তিনি।

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর