প্রকাশ্যে ‘হত্যাপুরী’-এর ফার্স্টলুক, স্বস্তিতে পরিচালক

অবশেষে প্রকাশ্যে এল সন্দীপ রায়ের পরিচালনায় 'হত্যাপুরী'-এর ফার্স্ট লুক। খানিক স্বস্তিতে পরিচালক। নির্ধারিত দিনেই ফেলুদার নতুন ছবি আসছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নানা সমস্যার জট কাটিয়ে অবশেষে প্রকাশ্যে এল সন্দীপ রায়ের পরিচালনায় ‘হত্যাপুরী’-এর ফার্স্ট লুক। খানিক স্বস্তিতে পরিচালক। নির্ধারিত দিনেই ফেলুদার নতুন ছবি আসছে। এই ছবিতে ফেলুদার ভূমিকায় থাকবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে চরিত্রে আয়ুষ দাস ও জটায়ুর চরিত্রে রয়েছেন অভিজিৎ গুহ। প্রসঙ্গত উল্লেখ্য, ছবির শুটিং শুরু হওয়ার বেশ ক্লয়েকদিন আগে ছবির উপর থেকে হাত তুলে নেয় প্রযোজনা সংস্থা এসভিএফ। কারণ একটাই ক্রিয়েটিভ ডিফারেন্স। পরিচালক ও প্রযোজকের মধ্যে এক দ্বন্দ্ব তৈরি হয় এই ছবিতে কে কোন চরিত্রে অভিনয় করবেন এই নিয়ে। তারপর অনেক টালবাহানার শেষে মেলে নতুন প্রযোজক। শুরু হয় ছবির কাজ। 

কথা দিয়ে কথা রাখলেন সন্দীপ রায়ও। প্রথম থেকেই তাঁর পছন্দ ছিল ফেলুদা চরিত্রের জন্য ইন্দ্রনীলকে। কথাও দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কথা রেখেছেন। এর আগে সন্দীপ রায়ের ফেলুদা হিসাবে দেখা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তীকে। পরিচালক জানিয়েছেন এই বিষয়ে ” কথা দিয়ে আমরা কথা রাখি। ইন্দ্রনীলকে  আমি বহু আগে থেকেই চূড়ান্ত করে রেখেছি। এই চরিত্রটার জন্য ও ভীষণভাবে নিজেকে তৈরি করেছে। কে অভিনয় করবেন সেই অভিনেতা নির্বাচন পরিচালকই করতে পারেন।

অন্যদিকে কীভাবে এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করেছেন জানালেন ইন্দ্রনীল সেনগুপ্ত। অভিনেতা বলেন, ”সিগারেট খাওয়া কমানোর কথা ভাবছিলাম কিন্তু তারপরেই এই কাজটার কথা হয়। এমন একটা চরিত্রের জন্য তা আর হল না। কারণ ফেলু মিত্তির তো বেশ ভালোই ধূমপান করেন। সঙ্গে বেশি করে বাংলা বই পড়তে শুরু করেছি। হিন্দি ও ইংরেজি বই পড়া কমিয়ে দিয়েছি। বাংলা থেকে অনেকদিন দূরে তাই একটু বেশি চর্চা করছি এখন চরিত্রের স্বার্থে।”  অন্যদিকে নবীন অভিনেতা আয়ুশও ভীষণ খুশি তপসে চরিত্রের জন্য। যে গল্প ছবি দেখে তার বড় হওয়া সেই ছবিতে নিজেই অভিনয় করছে সে তা ভেবেই এক আলাদা অনুভূতি তার মনে। 

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?