প্রকাশিত হল ‘বেলা শুরু’র নতুন মায়াবী গান

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল, ‘বেলা শুরু’র নতুন গান ‘কি মায়ায় বাঁধনে’। বহু অপেক্ষাকৃত বাংলা চলচ্চিত্র ‘বেলা শুরু’ (Bela Shuru) র ট্রেলার মুক্তি পেয়েছে দিন কয়েক হল। যেখানে প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) এবং অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) নজরকাড়া অভিনয় ফের পর্দায় ভেসে উঠবে। ঠিক যেন জীবন্ত প্রতিচ্ছবি, কিন্তু এই পৃথিবী ছেড়ে অনেকদিন আগেই চলে গিয়েছেন এই কিংবদন্তী শিল্পী জুটি। তাঁদের শেষ রেখে যাওয়া স্মৃতিচিহ্ন এবার পর্দায় ফুটে উঠবে ‘বেলা শুরু’ ছবির মাধ্যমে।

ছবির প্রধান মুখ ছিলেন তাঁরা, ছবির ট্রেলারেই অনেক কিছু উঠে এসেছে। প্রবীণ অভিনেতাদের দেখে আবেগে ভেসেছেন সবাই। এমনকী এই ছবির ট্রেলার মুক্তির দিনে, সৌমিত্র-স্বাতীলেখার জন্যে দুটি ফাঁকা চেয়ারও রেখে দেওয়া হয়েছিল। বোঝাই যাচ্ছিল এই সিনেমার নির্মাতা থেকে কলাকুশলীরা সবাই আবেগে ভাসছেন প্রয়াত এই শিল্পীদের জন্যে।

এই ছবির পরিচালক, শিবপ্রসাদ-নন্দিতা (Shiba Prasad Mukherjee- Nandita Roy) জুটি। ছবিতে অভিনয় করছেন টলিপাড়ার ৪ জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ, ইন্দ্রাণী দত্ত এবং অপরাজিতা আঢ্য। পাশাপাশি রয়েছেন খরাজ মুখোপাধ্যায় (kharaj Mukherjee) থেকে শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty) প্রমুখ। এই ছবির দুটি গান ইতিমধ্যেই মার্কেটে ধামাকা সৃষ্টি করেছে। বিশেষ করে ‘টাপা টিনি’।

 

এবার প্রকাশিত হল, ‘বেলা শুরু’র নতুন গান ‘কি মায়ায় বাঁধনে’র টিজার। এই গানের সুর এবং লেখা অনুপম রায়ের। কন্ঠে রয়েছেন, জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। গানের দৃশ্যে ফুটে উঠছে, চার নায়িকার ব্যক্তিগত জীবনের কিছু নজরকাড়া দৃশ্য। আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।দর্শকদের উত্তেজনা এক্কেবারে তুঙ্গে উঠছে।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়