‘স্বদেশিনি বিদেশিনি’-র শুটিং শুরু হল কলকাতায়

হিন্দির পর এবার বাংলায় প্রথম কাজ নিয়ে আসতে চলেছে ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের দ্যা গ্রিন উইন্ডো প্রোডাকশন। ছবির নাম 'স্বদেশীনি বিদেশিনী'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোচ’, ‘মুলাকাত’র পর এবার বাংলায় প্রথম কাজ নিয়ে আসতে চলেছে ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের দ্যা গ্রিন উইন্ডো প্রোডাকশন। ছবির নাম ‘স্বদেশিনি বিদেশিনি’। একটি স্বল্প দৈর্ঘ্যের কমেডি ফিল্মটির শুটিং হয়ে গেল কলকাতায়। শুক্রবার ১ এপ্রিল, কলকাতার এক বনেদি বাড়িতে শুটিং চলল  জোরকদমে।  দুই বন্ধুকে কেন্দ্র করেই আবর্তিত হতে চলএছে এই ছবির গল্প। দুই ঘরানার। দুই পরিবার ও মানসিকতা থেকে আসা দুই বন্ধুর কথা বলবে এই ছবির গল্প। তাঁদের মধ্যে একজন ভীষণরকমের ঘরোয়া। আর একজন বিদেশ ফেররত, আর তাই বিলিতি হাবভাব তাঁর মধ্যে ভরপুর। আর এই দুই চরিত্রেই অভিনয় করতে চলেছেন রূপসা গুহ ও মৌবনি সরকার।  

একজন ছাপোষা, গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন রূপসা। যার কাছে সংসারটাই একমাত্র আঁকড়ে থাকার মত জিনিস। সংসার ছাড়া সে আর কিছুই বোঝে না। অন্যদিকে আরেকটি চরিত্রে দেখা যাবে মৌবনি সরকারকে। আধুনিক মনন-চিন্তনের মিশেলে গড়ে ওঠা একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। আর এই দুই বন্ধুর দেখা হয় বহু বছর পরে। সেখান থেকেই মোড় নেয় গল্প। এরপর ঠিক কি হবে। দুই ভিন্ন মননের বন্ধু এতবছর পর দেখা হওয়ার পর কি করবে? কী পরিবর্তন আসবে তাঁদের জীবনে তা বোঝা যাবে ছবি মুক্তির পরেই। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি। 

ছবি নিয়ে বলতে গিয়ে পরিচালক জানান, ”প্রথমে দুটি হিন্দি কাজ করার পর বাংলায় কাজ করার ইচ্ছা ছিল প্রবল। এই ছবির মাধ্যমেই সেই ইচ্ছাপূরণ হতে চলেছে। তবে এই কাজের পর খুব তাড়াতাড়ি ফিচার ফিল্মের কাজও শুরু করার ভাবনাচিন্তা আছে। এই কাজটা করতে পেরে আমি ভীষণ খুশি। কারণ কমেডি ফিল্ম বানানোটা একটা বড় চ্যালেঞ্জ। এর আগে ‘মুলাকাত’ ও ‘সোচ’-র জন্য আমি দাদা সাহেব ফালকে ও শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টার সম্মানে ভূষিত হয়েছি। আগামী দিনেও তাই আরও ভালো কাজ দর্শককে উপহার দেওয়া আমার প্রধান লক্ষ্য।” রূপসা ও মৌবনি ছাড়াও এই ছবিতে রূপসার ছেলের চরিত্রে ডেবিউ করল ছোট্ট কবীর। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয় ব্যানার্জি, শর্মিলা সেন ও সুমন সেন। ছবির সঙ্গীতের দায়িত্ব রয়েছেন শমীক গুহ রায়। 

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র