‘এটি মোদীর ভারত নয়’, সম্পত্তির বিরোধে অবশেষে ঘরছাড়া ফরাসি অভিনেত্রী

গত তিনদিন ধরে তাঁকে বাড়িতে ‘বন্দি’ করে রাখা হয়ে। অবসরকালে একটু সুখ, শান্তির জন্যে তিনি ২০০৮ সালে আইনজীবী ফ্রান্সিসকো সুসার কাছ থেকে বাড়িটি কিনেছিলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই বিস্ফোরক অভিযোগ সামনে আনেন ফরাসী অভিযাত্রী মারিয়ান বোরগো (Marianne Borgo)। ৭৫ বছর বয়সী অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানান, চলতি সপ্তাহের শুরুতেই উত্তর গোয়ার ক্যালাঙ্গুটে তাঁর নিজস্ব বাড়িতে তাঁকে আটক করে রাখা হয়েছে। অন্ধকার বাড়িতে বিপজ্জনক অবস্থায় ছিলেন অভিনেত্রী। পুলিশকে জানালেও, গোয়া পুলিশ কোনও হস্তক্ষেপ করে না। শেষে অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পানাজির কাছে সমুদ্র সৈকত বিশিষ্ট শহর ক্যালাঙ্গুটে তাঁর বাসভবনটি “ভীতিকর এবং বিপজ্জনক পরিস্থিতিতে” রয়েছে।

বাড়ির সম্পত্তির দাবিদাররা বর্তমানে তাঁকে তাড়ানোর জন্যে বাড়ির বিদ্যুৎ এবং জলের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। যার ফলে তাঁকে অন্ধকার বাড়িতে থাকতে হচ্ছিল। গত সপ্তাহে অভিনেত্রী জানান, গত তিনদিন ধরে তাঁকে বাড়িতে ‘বন্দি’ করে রাখা হয়ে। অবসরকালে একটু সুখ, শান্তির জন্যে তিনি ২০০৮ সালে আইনজীবী ফ্রান্সিসকো সুসার কাছ থেকে বাড়িটি কিনেছিলেন অভিনেত্রী। কিন্তু এখন তিনি মারা গিয়েছেন। এই বাড়ির প্রধান দরজা অবরুদ্ধ করে রেখেছিল বাড়ির পূর্ববর্তী মালিকের বিধবা স্ত্রী এবং তাঁর সন্তানরা। অভিনেত্রীকে প্রায় ১১ দিন অবরোধ করে রেখেছিলেন। একমাত্র কাজের মেয়ে ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল  না। এই অবস্থায় তিনি সঠিকভাবে স্নান করতে পারছিলেন না, ফলে তাঁর এব স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। তাই মারিয়েন বোরগো বৃহস্পতিবার রাতে ক্যালাঙ্গুটে তাঁর বাংলো ছেড়ে চলে গিয়েছেন।

সম্প্রতি অভিনেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেনে বলেন, “এটা মোদির আইডিয়া অফ ইন্ডিয়া নয়। তিনি একটি ইতিবাচক পর্যটন-বান্ধব ইমেজ তৈরি করার জন্য সারা বিশ্বে কাজ করছেন কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি আমাকে হতাশ করেছে কারণ আমি অনুভব করি যে, গোয়া কিছুতেই পর্যটন কেন্দ্র হতে পারেনা।” এই প্রসঙ্গে, স্থানীয় পুলিশের দাবি, এই মামলাটি আদালতে পৌঁছে যাওয়ায় তাঁরা আর বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারছে না। প্রসঙ্গত, প্যারিস ডি’আর্ট ড্রামাটিক এবং কনজারভেটোয়ার ন্যাশনাল ডি’আর্ট ড্রামাটিকে (ন্যাশনাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্টস) প্রশিক্ষিত, মিসেস বোরগো ইউরোপ এবং ভারত জুড়ে একাধিক চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারে কাজ করেছেন। তাঁর কৃতিত্বের মধ্যে রয়েছে, “দ্য বোর্ন আইডেন্টিটি”, “এ লিটল প্রিন্সেস” এবং ফ্রাঙ্কো-আমেরিকান রোম-কম/ড্রামা “লে ডিভোর্স”। তিনি ফরাসি থ্রিলার সিরিজ “প্রোফাইলেজ” এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

আরও পড়ুনঃ সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অবশেষে ঘর ছাড়লেন ফরাসি অভিনেত্রী 

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের