চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP-তে ‘লক্ষ্মী ঝাঁপি’-র জয়জয়কার, ‘পরুশুরাম’-এর মুখে ছ্যাঁকা দিয়ে ফের শীর্ষে ‘পরিণীতা’

নিজস্ব প্রতিনিধি: শেষ হচ্ছে ‘জগদ্ধাত্রী’, প্রায় আড়াই বছরের মতো জি বাংলার পর্দায় রাজত্ব করে অবশেষে শেষ হচ্ছে এই ধারাবাহিক। তবে শেষ সপ্তাহেও টিআরপিতে নিজের রাজত্ব ধরে রাখল এই ধারাবাহিক। শুরু থেকেই টিআরপিতে রাজ করেছে জগদ্ধাত্রী। কখনও টপার হয়েছে, কখনও দ্বিতীয় বা তৃতীয়, অলওয়েজ সেরা পাঁচেই অটুট ছিল। যেতে যেতেও টিআরপিতে মান রাখল ধারাবাহিক। হিসেবমতো আজ বৃহস্পতিবার, টিআরপির আসার দিন। তবে এ সপ্তাহের TRP তে ব্যাপক রদবদল হয়েছে। পরশুরামকে পেছনে ফেলে টপার হয়েছে পরিণীতা। বহুদিন পরে ফের নিজের জায়গা ফিরে পেল এই ধারাবাহিক। আর নতুনদের জায়গা করে দিতে শেষ হয়েছে পুরোনো একাধিক ধারাবাহিক। যাই হোক, নতুনদের মধ্যে শুরু থেকেই টিআরপিতে দাপাচ্ছে পরশুরাম, রাজরাজেশ্বরী রাণী ভবাণী, মিলন হবে কতদিনে, লক্ষ্মী ঝাঁপি-এর মতো ধারাবাহিক গুলি। এছাড়াও শুরু থেকেই টিআরপিতে ছক্কা হাঁকাচ্ছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। যার ফলে দীর্ঘদিন পরে ফর্মে ফিরেছে স্টার জলসা। এবার দেখে নিন, এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচে কারা নাম লেখাল……

প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে রয়েছে পরশুরাম, তৃতীয় পজিশনে রয়েছে রাঙামতী তীরন্দাজ, চতুর্থস্থানে রয়েছে, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী। কাহিনীতে একাধিক চমক এনেও এবারেও প্রথম পাঁচে জায়গা পেল না চিরসখা।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ……………

প্রথম: পরিণীতা ৭.১ (জি বাংলা) 

দ্বিতীয়: পরশুরাম ৬.৯ (স্টার জলসা)

তৃতীয়: রাঙামতী তীরন্দাজ ৬.৮ (স্টার জলসা)

চতুর্থ: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (স্টার জলসা) ৬.৬

পঞ্চম: জগদ্ধাত্রী (জি বাংলা) ৬.৪

ষষ্ঠ: ও মোর দরিদিয়া, বেশ করেছি প্রেম করেছি ৬.২

সপ্তম: লক্ষ্মী ঝাঁপি ৬.০

অষ্টম: চিরদিনই তুমি যে আমার ৫.৯

নবম: চিরসখা ৫.৮

দশম: জোয়ার ভাঁটা ৫.৭

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ