মাতৃহারা ঋতুপর্ণা, ১৫ দিন ভেন্টিলেশনে থাকার পর থেমে গেল জীবন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রয়াত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত।  দীর্ঘ  ১৫ দিন ভেন্টিলেশনে থাকার পর অবশেষে থামল জীবন। শনিবার বিকেলে ৩টে নাগাদ বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন নন্দিতাদেবী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।   কিডনিতে সমস্যা পাশাপাশি বার্ধক্যজনিত কারণেই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে দীর্ঘ দিন ভর্তি ছিলেন তিনি।

অক্টোবরের শেষ থেকেই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন নন্দিতা। গত ১৫ দিন ধরে ছিলেন ভেন্টিলেশনে। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন তাঁকে নন্দিতাদেবীকে সুস্থ করে তুলতে। কিন্তু সেই সব চেষ্টাকে বৃথা করে শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি । খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

অভিনেত্রীর  আপ্তসহায়ক শর্মিষ্ঠা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘নায়িকার স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন। তবে ছেলে অঙ্কন বোস্টন থেকে আসতে পারবে না।‘  জানা গিয়েছে, অভিনেত্রীর মায়ের শেষকৃত্য সম্পন্ন হবে আগামিকাল অর্থাৎ রবিবার। ইতিমধ্যেই মাকে হারানোর শোক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।  মায়ের সঙ্গে ছবি দিয়ে ঋতুপর্ণা  লেখেন,’ আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন। আমাদের পরিবারের বন্ধু, আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ ৫বি, রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য।‘ বলা বাহুল্য, মায়ের খুব কাছে ছিলেন অভিনেত্রী। তাই মাকে হারাতেই   কান্নায় ভেঙে পড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । 

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য