এনামুল কাণ্ডে হিরণকে পাল্টা বিঁধলেন দেব, বললেন ED-CBI’র কাছে যেতে

হিরণের কাছে তথ্য প্রমাণ থাকলে সিবিআই, ইডির কাছে যান। গোয়েন্দাদের কাছে এত তথ্য নেই, যা হিরণের কাছে আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে রাজ্য রাজনীতি তোলপাড়। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে গারদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়। একে একে তাঁদের তালিকায় নাম উঠে এসেছে কুন্তল ঘোষ, অয়ন শীল, শান্তনুদের। এদিকে তাঁদের সঙ্গে নাম উঠে এসেছে, টলিউডের একাধিক তারকাদের। যেখানে রয়েছে বনি সেনগুপ্ত, এনা সাহা, সৌরভ দাসদের নাম। কুন্তল ঘোষের টাকা দিয়ে বনি গাড়ি কিনেছিলেন, সেই অপবাদ উঠলেও বনি তা স্বীকার করে ৪৪ লাখ টাকা ফেরত দিয়ে দেন। এদিকে আবার গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুব্রত মন্ডল, ইনামুল হক এখন জেল হেফাজতে।

গতমাসেই রাজ্য বিজেপির অন্যতম নেতা-অভিনেতা হিরণ তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক দাবি করেন। ২০২১ সালে বিজেপিতে যোগ দেন হিরণ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন অ্যাসিম্বলী থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে নির্বাচন জেতেন হিরণ। কিন্তু ২০২১ সালে তৃণমূলের কাছে বিজেপি যেভাবে হারে, তাতে লজ্জায় মুখ ঢাকার জায়গায় উল্টে গলার জোর বেড়ে যায় বিজেপির। কিন্তু তৃণমূলকে হারানোর সাধ্য কারুর নেই, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার সবদিকে তৃণমূলের জয়জয়কার।

তৃণমূলের দাবি, হিরণও ঝোঁক বুঝে তৃণমূলে যোগদান দিতে চাইলেও তাঁকে নেওয়া হয়নি দলে। এরপরই তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন হিরণ। জানান, ‘টলিউডের (tollywood) ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা দুর্নীতিগ্রস্ত’। এমনকি তিনি সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দেবের দিকে আঙুল উঁচিয়ে বলেন, ‘দেব গরু চুরির টাকায় ৫ টি সিনেমা বানিয়েছেন। এনামুল হকের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন। একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন সায়নী ঘোষ। মানুষ বুঝেছেন তৃণমূল মানে চোর।’ এনামুল হক এই মুহূর্তে গরু পাচার মামলায় জেল হেফাজতে।

এবার হিরণের অভিযোগের জবাব দিলেন দেব। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানালেন, ‘হিরণের কাছে তথ্য প্রমাণ থাকলে সিবিআই, ইডির কাছে যান। গোয়েন্দাদের কাছে এত তথ্য নেই, যা হিরণের কাছে আছে। হিরণ বা অন্য কেউ কী বলছে সেটা সত্যিই আমার কাছে ম্যাটার করে না। আমার মনে হয় যে এক কথা কেন দশবার করে বলতে যাব। যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে দয়া করে আপনি সিবিআই, ইডি-র কাছে যান। তাঁদের কাছে হয়তো অতটা তথ্য নেই যতটা হিরণের কাছে আছে। ছোট ইন্ডাস্ট্রি, এখানে কী বলব? কোনওদিন অন্য কাউকে ছোট করে নিজেকে বড় করায় বিশ্বাস করি না। হিরণ ভাল ছেলে, আমার মনে বাকস্বাধীনতা সকলের আছে। এই দেশে এই রাজ্যে যে যা খুশি বলতে পারে। আমাকে নিয়ে বললেও আমার কিছু যায় আসে না।’

  

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার