চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP: তুঁতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই জগদ্ধাত্রীর, টপে কে, গৌরী এল না অনুরাগের ছোঁয়া?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। মানেই টিআরপির রেজাল্ট আসার দিন। মনে হচ্ছে চলতি সপ্তাহের টিআরপিতে ভালোই রদবদল হবে। কারণ গত কয়েকসপ্তাহেই শুরু হয়েছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। তুঁতের ফল মেলার পালা। সৈয়দ আরেফিন ও দীপান্বিতা রক্ষিত অভিনীত ধারাবাহিকে গল্প সেজে উঠেছে একজন গ্রামের মেয়ের ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠার স্বপ্নকে ঘিরে। স্লট প্রতিপক্ষ জগদ্ধাত্রীকে ইতিমধ্যেই চ্যালেঞ্জ জানিয়েছে তুঁতে। জগদ্ধাত্রী এখন তিন নম্বরে।ওদিকে টপারের জায়গায় অবিচল অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। বাবার প্রাণ বাঁচাতে ফের একবার দীপাকে সিঁদুর পরিয়েছে সূর্য।

এদিকে মিশকা তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন যে, তিনি বিয়ে করে ফেলেছেন ‘অনুরাগের ছোঁয়া’র তবলাকে। সেটা যদি সত্যিই হয়, তাহলে দর্শকদের জন্য নতুন চমক আসতে চলেছে। এদিকে দ্বিতীয় নম্বরেই রয়েছে গৌরী এলো। নিত্যনতুন অলৌকিক ক্ষমতার জেরে টিআরপি তালিকার প্রথমেই জায়গা পাকিয়ে নিয়েছেন অভিনেতা। যদিও চলতি সপ্তাহ থেকে পাঁচে রয়েছে হরগৌরী পাইস হোটেল। যা এই সপ্তাহের সবথেকে বড় চমক। আরও বড় চমক শোনা যাচ্ছে, মাসখানেকের মধ্যেই বন্ধ হবে এই ধারাবাহিক। যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শঙ্করের দাদা প্রভাকর অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এদিকে মিঠাই-এর শেষ সপ্তাহের টিআরপিও ভালই।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, সেরা ১০-এর তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৭.৮) (Star Jalsa)

দ্বিতীয়- গৌরী এলো (৭.১) (Zee Bangla)

তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৮) (Zee Bangla)

চতুর্থ- নিম ফুলের মধু (৬.১) (Zee Bangla)

পঞ্চম- হরগৌরী পাইস হোটেল/ বাংলা মিডিয়াম (৫.৯) (Star Jalsa)

ষষ্ঠ- রাঙা বউ (৫.৬) (Zee Bangla)

সপ্তম- এক্কা দোক্কা/ পঞ্চমী / মেয়েবেলা (৫.০) (Star Jalsa)

অষ্টম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৯) (Star Jalsa)

নবম- তুঁতে (৪.৫) (Star Jalsa)

দশম- সোহাগ জল (৪.৪) (Zee Bangla)

আপাতত পরের সপ্তাহে পাখির নজরে রয়েছে সন্ধ্যাতারা আর ফুলকি-র টিআরপি। আদৌ কি মিঠাই-এর মতো ভালোবাসা পাবে ফুলকি, সেটাই দেখার। সঙ্গে অন্বেষা হাজরা-অমৃতা দেব-সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সন্ধ্যাতারারও জনপ্রিয়তা তরতর করে উপরে উঠছে।

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ