চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপির হাল খারাপ, সূর্য-দীপার একঘেয়ে ঝগড়াতে ক্ষুব্ধ দর্শক, ছাপ পড়ল রেটিং-এ

নিজস্ব প্রতিনিধি: আইপিলের ধাক্কা এখনও কাটছে না। বৃহস্পতিবার টিআরপি তালিকা আবার সে কথা মনে করিয়ে দিল। ফের একবার খারাপ হাল টিআরপির। শুধু একটা দুটো নয়, চলতি সপ্তাহে কমল সব ধারাবাহিকের নম্বর। সবচেয়ে বড় ধাক্কা খেল অনুরাগের ছোঁয়া। তবে প্রথম স্থানে অটুট থাকলেও, নম্বর কমেছে বিশাল। নিজের সঙ্গে জায়গা দিয়েছে জগদ্ধাত্রীকেও। একেবারে কাঁটায় কাঁটায় টক্কর চলছে দুই মেগার মধ্যে। তবে বিগত তিন-চার মাস ধরে সূর্য আর দীপার একই ঝামেলা মোটেও ভাল লাগছে না দর্শকদের। এদিকে টানটান উত্তেজনা বজায় রেখে জগদ্ধাত্রীর বিগত ৬ মাসের পারফরম্যান্স বেশ ভাল। দ্বিতীয় নম্বরে গৌরী এলো। তিনে রয়েছে নিম ফুলের মধু। পল্লবী আর রুবেলের নিজের জায়গা পাকা। চারে রাঙা বউ। স্লট লিডারও। সাপের গাড়ি চালানো দেখানো পঞ্চমী পিছিয়ে গিয়েছে অনেকটাই। কমছে মেয়েবেলা-র নম্বরও।

এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী/ অনুরাগের ছোঁয়া (৭.৮)

দ্বিতীয়- গৌরী এলো (৭.৫)

তৃতীয়- নিম ফুলের মধু (৭.০)

চতুর্থ- রাঙা বউ (৬.১)

পঞ্চম- বাংলা মিডিয়াম/ এক্কা দোক্কা (৫.৯)

ষষ্ঠ- পঞ্চমী (৫.৭)

সপ্তম- মেয়েবেলা (৫.২)

অষ্টম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.০)

নবম- হরগৌরী পাইস হোটেল (৪.৯)

দশম- খেলনা বাড়ি (৪.৮)

তবে সবচেয়ে খারাপ খবর হাল মিঠাইয়ের। চলতি সপ্তাহে সব্যসাচীর রামপ্রসাদ পেয়েছে ৩.৬, সেখানে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৩.১। সামনের মাসেই হয়তো শেষ হয়ে যাবে মিঠাই। সেই জায়গায় শুরু হবে ফুলকি। ইতিমধ্যেই ভাঙা হয়েছে মনোহরার সেট। মিঠাইয়ের ডিরেক্টর আর ক্যামেরাম্যানও চলে গিয়েছে টিম ফুলকিতে।

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ