মেয়েদের জন্য সমতা মানে দ্বিগুণ কাজ, ঘর সামলে ফুল-টাইম চাকরি: টুইঙ্কেল

তাঁর কথায়, বিবাহে সমতার পক্ষে কথা বলা সত্ত্বেও, রান্নাবান্না, ঘরের কাজ এবং শিশুর যত্নের মতো পরিবারের কাজগুলি এখনও মহিলাদের কাঁধে পড়ে। আমরা নারী যারা মনে করি যে আমরা মোটামুটি প্রগতিশীল

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মাসেই ৫০ বছরে পড়েছেন স্নাতক ডিগ্রি অর্জন করেছেন প্রাক্তন অভিনেত্রী তথা অক্ষয় কুমার ঘরনী টুইঙ্কেল খান্না। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে খুশির খবরটি নিজেই জানান খিলাড়ি কুমার।একসময় বলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন টুইঙ্কেল খান্না। তবে বিয়ের পর অভিনয় থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নেন অভিনেত্রী। মনোযোগ দেন লেখার উপর!

বর্তমানে তিনি একজন দক্ষ লেখিকা। তবে অভিনেত্রী হোক, বা সাধারণ মানুষ, আমাদের সমাজে এখনও নারীদেরকে পুরুষদের মতো সমচোখে দেখা হয়না। নারীদের সমতা নেই। তাঁদের শরীর, টাকাকড়ি, সবটাই যেন পুরুষদের কাছে ভোগ্যবস্তু। সেই কারণেই জায়গায় জায়গায় শ্লীলতাহানি, ধর্ষণের মতো একাধিক ঘটনা ঘটছে। পুরুষদের এই লালসার কবল থেকে পার পাচ্ছে না শিশুরাও।

যাই হোক, সম্প্রতি একজন মহিলা হিসাবে বিভিন্ন ভূমিকার ভারসাম্য নিয়ে কথা বলেছেন টুইঙ্কেল খান্না। তাঁর কথায়, বিবাহে সমতার পক্ষে কথা বলা সত্ত্বেও, রান্নাবান্না, ঘরের কাজ এবং শিশুর যত্নের মতো পরিবারের কাজগুলি এখনও মহিলাদের কাঁধে পড়ে। আমরা নারী যারা মনে করি যে আমরা মোটামুটি প্রগতিশীল। তবুও, এই খাবার, ঘর, পর্দা, ডায়াপার পরিবর্তন, এটি এখনও আমাদের কাজ, পাশাপাশি নারীরা ফুল-টাইম চাকরিও করছে। ঘর-বাহির দুটোই সামলাচ্ছেন মহিলারা। আমরা কি করেছি? নারীবাদ এসে আমাদের কামড়ে ধরেছে। আমি ছিলাম সাম্যের এই বড় পতাকাবাহী। কিন্তু সমতা মানে দ্বিগুণ কাজ। এটা ঠিক না। আমি সমান, তাই পুরুষরা আপনি আমার সঙ্গে সম্মানের সঙ্গেই আচরণ করবেন।” সকালে, যখন টুইঙ্কলের মেয়ে নিতারা তাকে কম্পিউটারে কাজ করতে দেখে, নিতারা ধরে নেয় সে ব্যস্ত। টুইঙ্কেল খান্না এবং অক্ষয় কুমার ২৩ বছর ধরে একসঙ্গে সংসার করছেন। তাঁরা আরব ও নিতারা নামে দুটি সন্তানের বাবা-মা।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার