৪৮ বছর বয়সে স্নাতকোত্তর পাস করলেন টুইঙ্কেল, স্ত্রীর কৃতিত্বে গর্বিত অক্ষয়

স্ত্রীর কৃতিত্ব সেলিব্রেশন করলেন অক্ষয় কুমার। একজন সহায়ক স্বামী হওয়ায়, অক্ষয় তাঁর স্ত্রী টুইঙ্কলকে তাঁর জয়ে অভিনন্দন জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেশাগত সফল হলেও বলিউডের বহু তারকা শিক্ষাগত যোগ্যতায় একেবারে জিরো। তবুও নিজেদের দক্ষতা দিয়ে কেউ কেউ ডক্টরেট উপাধিও ধারণ করেছেন। শাহরুখ খান থেকে সলমন খান, অক্ষয় কুমার, করিশ্মা কাপুর এর সবার ইংরেজিতে পটর পটর করলেও প্রধান জায়গাতেই একেবারে হেরে ভূত। তবে অভিজ্ঞতা, জ্ঞান বৃদ্ধির জন্যে সবসময় যে খাতা-বই ভরসা তা কিন্তু একেবারে নয়। যাই হোক, বলিউডের এমন অনেকে আছে, যারা কেরিয়ারে প্রতিষ্ঠিত হও

য়ার জন্যে সেই সময় প্রাথমিক ডিগ্রি অর্জন করতে না পারলেও জীবনের একটা পর্যায়ে ইচ্ছেপূরণ করেছেন।যেমন দিন কয়েক আগেই শাম্মি কাপুরের ছেলে ৬০ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করলেন দর্শনে। এবার সেই তালিকায় যুক্ত হলেন, সুপারস্টার অক্ষয় কুমারের স্ত্রী তথা অভিনেত্রী টুইঙ্কেল খান্না। মাস্টার্স ডিগ্রি পাস করলেন অভিনেত্রী। বিয়ের পরেই অভিনয়কে বিদায় জানান টুইঙ্কেল। এখন তিনি একজন পূর্ণকালীন লেখক। এমনকী অনেকেরই অজানা, তিনি “মিসেস ফানিবোনস” ছদ্মনামে শীর্ষস্থানীয় সংবাদপত্রে কলাম লেখেন। খবর, সম্প্রতি, লন্ডন ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর পাস করেছেন অভিনেত্রী। খবরটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই অনেক ভক্ত ও বন্ধু তাঁকে অভিনন্দন জানিয়েছেন। টুইঙ্কল খান্না গত বছর লন্ডন বিশ্ববিদ্যালয়ের একটি ফিকশন রাইটিং মাস্টার্স প্রোগ্রামে নথিভুক্ত হয়েছিলেন, সেখান থেকেই সফলভাবে ডিগ্রি সম্পন্ন করলেন তিনি।

অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করে সুখবরটি জানান সবাইকে, “এক বছর পড়া, বিশ্লেষণ, অষ্টম শ্রেণির শিক্ষার্থীরাও আজকাল কী জানে, কীভাবে উদ্ধৃতি দিতে হয়, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, অবশেষে গবেষণাপত্রটি হস্তান্তর করার মাধ্যমে সব শেষ হয়ে যায়। আমি ভেবেছিলাম যে আমার চূড়ান্ত গবেষণাপত্রটি হস্তান্তর করা আকাডেমি থেকে পালানোর মতো হবে। কিন্তু উদযাপন করার পরিবর্তে, আমি গর্বিত বোধ করছি। আমার পুরো এক বছরের জীবনের একটা বড় অংশ এখন শেষ। আমি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম, একটিতে প্রত্যাখ্যাত হয়েছি, কিন্তু আমার প্রথম পছন্দ ছিল লন্ডন। বয়স একটি বিভাজন যোগ নয়।” স্ত্রীর কৃতিত্ব সেলিব্রেশন করলেন অক্ষয় কুমার। একজন সহায়ক স্বামী হওয়ায়, অক্ষয় তাঁর স্ত্রী টুইঙ্কলকে তাঁর জয়ে অভিনন্দন জানিয়েছেন।

 

খুনের চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত ‘লম্বু কালা’, ৭ বছরের কারাদণ্ড দিল বারাকপুর আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

ক্রিকেট মাঠে মর্মান্তিক পরিণতি! পিচ রোলারের নীচে চাপা পড়ে মৃত্যু শিশুর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১

নিম্নমানের হওয়ায় Everest ও লালজির হিং বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI